Monday, June 15, 2026

অ্যাপ্টিটিউড টেস্টের ভিডিওগ্রাফি নিয়ে ক্ষু.ব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

অ্যাপ্টিটিউড টেস্টের ভিডিওগ্রাফি (Videography of Aptitude Test)দেখে সন্তুষ্ট নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এবার মামলাকারীর সামনেই ফের ভিডিও দেখার কথা জানালেন তিনি। ২০১৪ সালের টেট প্রার্থী ছিলেন আমনা পারভিন। তিনি পরীক্ষায় পাশ করতে পারেননি। এরপরই তিনি RTI করেন। তারপর টেটের (TET) ভিডিও দেখতে চেয়েছিলেন বিচারপতি। আজ সেই ভিডিও দেখার পর ক্ষুব্ধ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন প্রচুর শব্দের কারণে প্রশ্ন কী বা উত্তর কোনটা বোঝা যায়নি। প্রশ্ন যা দেওয়া হয়েছে কেন সেগুলি দেওয়া হয়েছে সেটাও স্পষ্ট নয়। মামলাকারী কী লিখলেন সেটাও অস্পষ্ট। তাই এবার মামলাকারীকে আদালতে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ফের ওই ভিডিও দেখা হবে।

অভিযোগকারী জানিয়েছিলেন, তিনি যে বছর পরীক্ষা দিয়েছিলেন তাতে ৬টি প্রশ্ন ভুল ছিল। এদিকে ভুল প্রশ্নের জন্য পর্ষদ সকলকে নম্বর দেওয়ায় কারণে আমনার পাশ নম্বর উঠে যায়। ফলে টেট উত্তীর্ণ হন তিনি, আমনার প্রাপ্ত নম্বর ৮২ হয়। কিন্তু টেট পাশ করেও চাকরি না পেয়ে হাইকোর্টে যান তিনি। এরপরই গত ১৭ জুলাই আদালত নির্দেশ দেয় যে ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার আওতায় এনে আমনা পারভিনের ইন্টারভিউ নিতে হবে পর্ষদকে। সঙ্গে অ্যাপ্টিটিউড টেস্টও। সেখানেই গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিরও কথা বলা হয় আদালতের তরফে। এরপরও পর্ষদ আদালতে জানায়, ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টে আমনা কৃতকার্য হননি। এবার ভিডিয়োগ্রাফির ফুটেজ দেখতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার সেই মামলারই শুনানি ছিল। যেখানে কিছুটা ক্ষুব্ধ বিচারপতি এবার মামলাকারীকে উপস্থিত থাকার আদেশ দেন।

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...