Monday, June 15, 2026

জুতোর ফিতে বাঁধতে ঝুঁকতেই জ্যাভলিনবিদ্ধ হয়ে মৃ.ত্যু স্কুলপড়ুয়ার!

Date:

Share post:

স্কুলে তখন খেলার অভ্যাস চলছিল। সেইসময় জুতোর ফিতে বাঁধতে কিছুক্ষণের জন্য ঝুঁকে বসতেই সহপাঠীর ছোড়া জ্যাভলিন সোজা এসে এসে বিঁধল স্কুল পড়ুয়ার মাথায়। মুহূর্তে মাথার এফোঁড়-ওফোঁড় হয়ে মৃত্যু ১৪ বছরের স্কুল পড়ুয়ার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি স্কুলে।

আরও পড়ুনঃ‘ইন্ডিয়া’র জয়জয়কারেও বেহাল ‘বাম’, ‘সাইকেলে’ গতি তুললেন অখিলেশ

জানা গেছে, মৃত স্কুল পড়ুয়ার নাম হুজেফা দাওরে(১৪)।পুলিশ সূত্রে খবর, একটি মহকুমা পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিল হুজেফা। জুতোর ফিতে বাঁধতে গিয়েই সহপাঠীর ছোড়া বর্শা বিঁধে ঘটে যায় চরম বিপত্তি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার।
অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়ার দৌলতে বর্শা নিক্ষেপ খেলাটি এখন দেশজুড়ে বেশ জনপ্রিয়। অনেকেই এই খেলায় দক্ষতা অর্জন করে প্রতিষ্ঠিত হতে চাইছে। মৃত পড়ুয়ারও তেমন আগ্রহ ছিল এই খেলার প্রতি। কিন্তু প্রতিদিনের মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অভ্যাস করতে যাওয়াই যে কাল হবে তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি মৃত পড়ুয়ার পরিবার। মুহূর্তের মধ্যেই সকলের অজান্তে প্রাণ চলে গেল ১৪ বছরের হুজেফার। তবে এই প্রথম নয়! এর আগেও জ্যাভলিনের মাঠে দুর্ঘটনা ঘটেছে।
২০১৬ সালেও একইভাবে খেলার মাঠে জ্যাভলিনবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এক স্কুলপড়ুয়ার। তাই বিশেষজ্ঞরা বর্শা নিক্ষেপের সময় বেশকিছু নিয়মাবলী মেনে চলেন। নাহলে কয়েক সেকেন্ডের উদাসীনতাই খেলার মাঠকে মৃতুপুরীতে পরিণত করতে যথেষ্ট।

 

Related articles

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...