Tuesday, June 23, 2026

দিল্লিতে মুখ্যমন্ত্রী থাকবেন চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে,শনিবার রাজ্যপালের গন্তব্যও একই!  

Date:

Share post:

জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির আয়োজিত নৈশভোজে যোগ দিতে এক দিন আগেই দিল্লি পৌঁছচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার সন্ধ্যায় তিনি নামবেন দিল্লি বিমানবন্দরে। নৈশভোজ শনিবার। তার এক দিন আগেই মমতা দিল্লি আসছেন, কারণ শীর্ষ সম্মেলনের জন্য শনিবার থেকে উড়ান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে।দিল্লিতে তৃণমূল নেত্রী থাকবেন চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে। বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তাঁর সংঘাতের আবহে আগামিকাল দিল্লি আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। তিনিও উঠবেন বঙ্গভবনেই।

জানা গিয়েছে, নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার রাতেই দেখা করতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে কেজরিওয়ালের সঙ্গে মমতাকে দেখা গিয়েছিল। এছাড়া আরও অনেকে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বলে শোনা যাচ্ছে। সেখানে এক বাড়িতে থাকতে গেলে দেখা হয়ে যেতেই পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের। তবে দেখা করার কোনও সরকারি সূচি নেই।

তাৎপর্যপূর্ণ ভাবে আগামিকালই দিল্লিতে পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠক। শনিবারের নৈশভোজে অন্য রাষ্ট্রনেতাদের পাশাপাশি হাসিনাও উপস্থিত থাকবেন। মমতার সঙ্গে তাঁর ওই নৈশভোজেই দেখা হবে।  জি ২০ বৈঠকে উপস্থিত রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে সেখানে।

 

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...