Wednesday, June 24, 2026

শীতলকুচিতে বিএসএফ জওয়ানের ম.র্মান্তিক পরিণতি! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

কোচবিহারের (Coochbehar) শীতলকুচিতে (Sheetalkuchi) বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভারত-বাংলাদেশ সীমান্তের শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের ঘটনা। বিএসএফ (BSF) সূত্রে খবর, মৃতের নাম এনএন স্বামী। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। তিনি ১৫৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন। প্রাথমিকভাবে অনুমান, ওই জওয়ান আত্মঘাতী (Suicide) হয়েছেন। তবে কী কারণে তিনি এমন পথ বেছে নিলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তবে বিএসএফ সূত্রে খবর, শুক্রবার ভোরে নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যে মৃত্যুর আসল কারণ জানতে জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহারে পাঠানো হয়েছে। অন্যদিকে, জওয়ানের আত্মহত্যা নিয়ে বাহিনীর তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

তবে বিএসএফ সূত্রে দাবি, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই জওয়ান। কর্মস্থলে সেভাবে কোনও সমস্যাই ছিল না তাঁর। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি পরিষ্কার হবে।

 

 

 

 

 

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...