Saturday, April 4, 2026

পুজোয় এবার বড় চমক, মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে মুক্তি পাচ্ছে ‘জন্মদিনের গান’!

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM of West Bengal Mamata Banerjee) বরাবরই সাহিত্য সংস্কৃতির নানা আঙ্গিকে নিজেকে জড়িয়ে রাখেন। বিভিন্ন সময়ে সঙ্গীত চর্চা (Music ) করতে দেখা যায় তাঁকে। যদিও তিনি কখনই এই সব নিয়ে খুব একটা বেশি প্রচার চান না। কিন্তু এবারের পুজোয় (Durga Puja) মুখ্যমন্ত্রীর কথা এবং সুরে সম্পূর্ণ নতুন আটটি গান মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে ছয়টি গান রেকর্ড করা হয়ে গেছে। তবে যে দুটি গানের রেকর্ডিং বাকি আছে সেখানে অন্যতম আকর্ষণ ‘হ্যাপি বার্থডে’র বাংলা ভার্সন, যা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং।

বাংলার মুখ্যমন্ত্রী নানা কাজে বিভিন্ন সফরে যাওয়ার সময়, তাঁর যাত্রাপথের মাঝে এই গানগুলি লিখেছেন বলে জানা যাচ্ছে।কখনও হেলিকপ্টারে বসে, কখনও বা বিমানে এই গানের সৃষ্টি । একটি করে গান লেখা হয়েছে আর তা তিনি পাঠিয়েছেন মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেনকে। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে ‘শুভ-জন্মদিন’ গানটি বাঙালির কাছে হাজির হতে চলেছে এই পুজোতে। এদিন গানটি বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর নিজের ঘরে গুনগুন করছিলনে মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীলকে দু’লাইন গাইতে বললে তিনি গেয়ে শোনান। জানা যায়, গানটির একটি ইতিহাস আছে। এর আগে স্কটল্যান্ডে যাওয়ার সময় মুখ্যসচিব মলয় দে’র জন্মদিন ছিল। বিদেশ সফরের সেই দিনেই গানটি একরকম তৈরি হয়ে যায়। নতুন আঙ্গিকে সেই গান এবার শ্রোতাদের কাছে হাজির হচ্ছে দুর্গা পুজোর মরশুমে। এমনিতেই মুখ্যমন্ত্রীর গাওয়া গান সব সময় হিট। অনেক প্রথিতযশা শিল্পী তাঁর কথায় ও সুরে গান গেয়েছেন। সম্প্রতি টেলি অ্যাকাডেমির মঞ্চে সিরিয়ালের জনপ্রিয় গান লেখার জন্য তাঁর নাম ঘোষণা হলেও তিনি পুরস্কার নিতে অস্বীকার করেন।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...