Friday, April 3, 2026

সমালোচনা অতীত! জি ২০ সম্মেলনের আগে কেন্দ্রের ‘বিদেশ নীতি’কে সমর্থন মনমোহনের 

Date:

Share post:

এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ মনমোহন সিং (Manmohan Singh)। জি২০ শীর্ষ সম্মেলনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থন পেলেন বর্তমান প্রধানমন্ত্রী। এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukriane Russia War) বিষয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেন। তবে শুধু প্রশংসাই নয়, একই সঙ্গে দেশীয় রাজনীতির স্বার্থে বিদেশ নীতিকে ব্যবহার না করার বিষয়েও মোদিকে সতর্ক করেছেন তিনি। তবে যিনি নোট বাতিল (Demonetization) থেকে শুরু করে কৃষি আইন সহ একাধিক ইস্যুতে আগে মোদি সরকারের (Modi Govt) সমালোচনা করেছেন এবার তাঁর মুখেই শোনা গেল জয়গান। বিরোধীদের মতে, জি ২০ সম্মেলনে ডাক পেয়েই মোদির প্রশংসায় পঞ্চমুখ মনমোহন।

তবে মনমোহন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিদেশ নীতি। দলীয় রাজনীতির জন্য কূটনীতি ব্যবহারে সংযত থাকা জরুরি বলেই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ভারতের জি ২০ সভাপতিত্ব নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আমার জীবদ্দশায় ভারতর জি২০ সভাপতিত্বের সুযোগ পেয়েছে বলে আমি খুবই আনন্দিত। জি২০ সম্মেলনের জন্য ভারতে বিশ্বনেতারা আসছেন, তার সাক্ষী হচ্ছি আমি। তিনি আরও বলেন, বিশ্বে ভারতের অবস্থান অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু অবশ্যই হওয়া উচিত। তবে দলীয় বা ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে, কূটনীতি এবং বিদেশ নীতি ব্যবহার করার ক্ষেত্রে সংযম থাকা সমান গুরুত্বপূর্ণ।

এখানেই শেষ নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন আরও জানান, বিশ্বের যে কোনও দুটি শক্তি যখন একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তখন অন্যান্য দেশগুলির সামনে খুব জটিল পরিস্থিতি তৈরি হয়। আর ঠিক সেই সময় কে কার পক্ষ নেবে, ঠিক করাটা খুব কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারত যেভাবে নিরপেক্ষ থেকেছে, এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ অক্ষুন্ন রাখার পাশাপাশি শান্তির পক্ষে বার্তা দিয়েছে, সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত বলেই মত মনমোহনের।

 

 

 

 

 

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...