Wednesday, June 17, 2026

ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার বাবরের, কী বললেন পাক অধিনায়ক?

Date:

Share post:

আগামিকাল ফের ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাক। কিন্তু বৃষ্টির জন‍্য সেই ম‍্যাচ ভেস্তে। রবিবার ফের ম‍্যাচ। আর সুপার ফোরের এই ম‍্যাচে নামার আগে নিজেদের এগিয়ে রাখলেন পাক অধিনায়ক বাবর আজম।

ভারতের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে বাবর বলেন,”আমরা পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যে ধারাবাহিক ক্রিকেট খেলছি তা দেখে আপনি বলতে পারেন যে আমরা ভারতের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছি। আমরা গত দুই মাস ধরে শ্রীলঙ্কায় খেলছি। আমরা টেস্ট খেলেছি, আমরা আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেছি এবং তারপর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছি তাই বলা যায় আমরা এগিয়ে রয়েছি।”

এরপরই বাবর আরও বলেন,” আমরা সবসময় সময়সূচিটা জানতাম এবং আমাদের কতটা ভ্রমণ করতে হবে সেটা সম্বন্ধে জানতাম। তাই এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আমরা কীভাবে আমাদের খেলোয়াড়দের যত্ন নিই। আমরা সবকিছু সুন্দরভাবে পরিকল্পনা করেছি।”

দলের বোলিং বিভাগ নিয়ে খুশি বাবর। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহদের প্রশংসায় বাবর বলেন,” আমরা ভালো পারফর্ম করছি। আমাদের ফাস্ট বোলাররা শেষ পর্যন্ত ভালো পারফর্ম করছে। এটা দলের পারফরম্যান্স। একজন ব্যর্থ হলে, অন্য বোলার কাজটি করে।”

 

এদিকে আগামিকাল আবহওয়া পরিষ্কার থাকবে বলে মনে করছেন বাবর। এই নিয়ে তিনি বলেন,”আমরা আমাদের নিয়ন্ত্রণে যা আছে তার উপর ফোকাস করছি। সূর্য যেভাবে দেখা দিয়েছে তাতে আমার মনে হয় না কাল খুব বেশি বৃষ্টি হবে। আমরা যতটা সম্ভব অনুশীলন করার চেষ্টা করছি।”

আরও পড়ুন:ইউএস ওপেনের ডাবলসের ফাইনালে হেরেও মন জয় রোহন বোপান্নার

 

 

 

 

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...