Thursday, June 18, 2026

ইউএস ওপেনের ডাবলসের ফাইনালে হেরেও মন জয় রোহন বোপান্নার

Date:

Share post:

১৩ বছর পরও স্বপ্ন পূরণ হলো না রোহন বোপান্নার। ২০১০ সালের পর ২০২৩ সালে ইউএস ওপেনের পুরুষ ডাবলস ফাইনালেও হেরে গেলেন তিনি। বোপান্নার ডাবলসে সঙ্গী ছিলেন ম‍্যাথিউ এবডেন। ফাইনালে বোপান্ন হারলেন রাজীব রাম এবং জোই সালিসবুরির কাছে। ম‍্যাচের ফলাফল ৬-২, ৩-৬, ৪-৬।

ম‍্যাচের শুরুটা ভালোই করেন ৪৩ বছরের ভারতীয় তারকা। প্রথম সেট ৬-২ ফলাফলে জেতে বোপান্না-এবডেন। তবে দ্বিতীয় সেটে ৩-৬ ফলাফলে পরাজিত হয় তাঁরা। তৃতীয় সেটে ২-৪ ফলাফলের সময় এবডেন একটি দুর্দান্ত ফোরহ্যান্ড শট মেরে পয়েন্ট পান। কিন্তু এর পরেই বোপান্না ম্যাচ আম্পায়ারকে বোঝান যে বল তার হাতে লেগেছিল। যদিও প্রতিপক্ষের কেউ অভিযোগ জানাননি। তবে বোপান্নার নিজের থেকে এই বিষয়টি আম্পায়ারের কাছে তুলে ধরায় অভিভূত টেনিস মহল। শেষমেশ ৪-৬ ফলাফলে তৃতীয় সেট হেরে ফাইনালে পরাজিত হন রোহন বোপান্না ও তাঁর সঙ্গী। ম্যাচ হারলেও মন জয় করে নিয়েছেন ভারতীয় এই তারকা।

আরও পড়ুন:ভারত-পাক ‘রিজার্ভ ডে’ নিয়ে ক্ষুব্ধ ভারতের এই প্রাক্তন ক্রিকেটার, টুইটারে ক্ষোভ প্রকাশ

 

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...