Tuesday, June 16, 2026

স্কিল ডেভলপমেন্ট দুর্নী.তি মামলায় গ্রেফ.তার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু

Date:

Share post:

স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় (Skill development corruption cases) গ্রেফতার করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টি প্রধান এন চন্দ্রবাবু নায়ডুকে (N. Chandrababu Naidu)। আজ ভোররাতে সিআইডি (CID ) এবং অন্ধ্রপ্রদেশের পুলিশের যৌথবাহিনী টিডিপি নেতার বাড়িতে হানা দেয়। বছর দুয়েক আগে ২০২১ সালে এই দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।তাঁর ছেলে নারা লোকেশকেও (Nara Lokesh) আটক করেছে অন্ধ্র পুলিশ। ৬ টা নাগাদ গ্রেফতারির পর চন্দ্রবাবুকে মেডিক্যাল পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। TDP-র এক মুখপাত্র এই গ্রেফতারির সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি বিতরণের অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।ফৌজদারি কার্যবিধির ধারা ৫০ (১) (২) এর অধীনে জারি করা নোটিশে বলা হয়েছে, যে সিআরপিসি-র ১২০(৮), ১৬৬, ১৬৭, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১, ৪০৯, ২০১, ১০৯ আর ডব্লিউ ৩৪ এবং ৩৭ আইপিসি এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ এর অন্যান্য ধারার অধীনে এই গ্রেফতারি। গ্রেফতার হওয়ার মুহুর্তে নাইডু জানান যে তাঁকে অন্যায় ভাবে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেও এদিন দাবি করেন তিনি।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...