Tuesday, June 16, 2026

এবার রাজ্যের সব বালিকা বিদ্যালয় এবং হস্টেলে সিসিটিভি বসাতে চায় শিক্ষা দফতর

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু থেকে হরিদেবপুর হোমে নাবালিকা নির্যাতন। সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের সমস্ত বালিকা বিদ্যালয় এবং মেয়েদের হস্টেলে সিসিটিভি বসাবে রাজ্যের শিক্ষা দফতর।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে পড়ুয়ার মৃত্যুর পরই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হস্টেলে সিসিটিভি বসানোর দাবি জোরদার হয়। প্রশ্ন উঠতে থাকে, সিসিটিভি থাকলে কি ওই পড়ুয়াকে এ ভাবে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়তে হত? সিসিটিভি বসানোর জন্য খরচ হিসাবে ৩৭ লক্ষ টাকারও বেশি মঞ্জুর করে শিক্ষা দফতর। সিসিটিভি বসানোর বরাত দেওয়া হয় ওয়েবলকে। সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি।

এরই মাঝে হরিদেবপুরের হোমে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সেখানেও সিসিটিভি নজরদারির অভাবের কথা ওঠে। এরই মধ্যে শিক্ষা দফতরের তরফে রাজ্যের সমস্ত বালিকা বিদ্যালয় এবং মেয়েদের হস্টেলকে সিসিটিভির আওতায় আনার আলোচনা বিকাশ ভবনে। সূত্রের খবর, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তি বা এই সংক্রান্ত নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি।

 

 

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...