Tuesday, June 16, 2026

আপাতত বৃষ্টি বিদায়, প্রত্যাবর্তনের সম্ভাবনা আগামী সপ্তাহে

Date:

Share post:

মেঘলা আকাশের সঙ্গী ভ্যাপসা গরম, সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও কিছুটা হলেও আশার সঞ্চয় করছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত(Depression in Bay of Bengal)। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বমুখী। আর্দ্রতা জনিত অস্বস্তির কারণে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। আজ শনিবার দিনভর মেঘলা আকাশ কলকাতায়।মঙ্গলবার পর্যন্ত ফের একবার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। সঙ্গে থাকবে আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি।আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে নতুন ঘূর্ণাবর্তের জন্য ফের একবার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে।

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...