Saturday, April 4, 2026

আসছে ৬জি! চুক্তি স্বাক্ষর ভারত- আমেরিকার

Date:

Share post:

প্রযুক্তিতে নয়া প্রগতি। দেশের বিভিন্ন প্রান্তে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার মান উন্নয়নে এবার আরও একধাপ এগিয়ে গেল ভারত। ৫জির পর এবার ৬জি পরিষেবা আসতে চলেছে। শুক্রবার নেক্সট জি অ্যালায়েন্স ও ভারত ৬জি অ্যালায়েন্সের (NextG Alliance and Bharat 6G Alliance)মধ্যে মউ (MOU)স্বাক্ষরিত হল। দুই সংস্থার তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও আমেরিকা দুই দেশই নির্ভরযোগ্য ও সুরক্ষিত টেলিকমিউনিকেশন ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। দুই দেশ দ্রুত ৬জি নেটওয়ার্ক (6G Network)পরিষেবা চালু করতে মিলিতভাবে কাজ করতে চলেছে।

ফাইভ জি (5G)পরিষেবা আগেই চালু হয়েছে। এই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেশের বড় বড় মেট্রো সিটিতে ইতিমধ্যেই কার্যকরী হয়েছে। আরও একধাপ এগিয়ে এবার ৬জি-এর সঙ্গে পরিচিত হতে চলেছে ভারত। জি অ্যালায়েন্স জানিয়েছে, এটিআইএস (ATIS)ইতিমধ্যেই কোরিয়ার ৫জি ফোরাম, জাপানের বিয়ন্ড ৫জি প্রোমেশন কনসর্টিয়াম ও ইউরোপের ৬জি স্মার্ট নেটওয়ার্ক অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সারা বিশ্ব জুড়ে মোবাইল ওয়্যারলেস ইকোসিস্টেম গড়ে তুলতে ভারত ৬জি অ্য়ালায়েন্সের সঙ্গে যে চুক্তি করেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।ভারত ৬জি অ্যালায়েন্সের প্রধান সুব্রমণ্যম জানিয়েছেন যে ৬জি পরিষেবা বিশ্বে জীবনযাত্রার মানোন্নয়ন করবে। সেই লক্ষ্যে এই পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...