Wednesday, June 3, 2026

ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন কোকো গফ, খেতাব জিতে নজির গড়লেন আমেরিকান টেনিস তারকা

Date:

Share post:

মহিলা সিঙ্গেলসে ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন কোকো গফ। ফাইনালে তিনি হারালেন বিশ্বের এক নম্বর ও মহিলা সিঙ্গেলসের দু’নম্বর টেনিস খেলোয়াড় এরিনা সাবালেঙ্কাকে। প্রথম সেটে হেরে যাওয়ার পরও দুরন্ত কামব‍্যাক করেন গফ। ম‍্যাচের ফলাফল ২-৬, ৬-৩, ৬-২। ইউএস চ‍্যাম্পিয়ন হয়ে নজির গড়েন গফ। সেরেনা উইলিয়ামসের পর তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় যার হাতে এই খেতাব উঠল। এর সঙ্গে সঙ্গে নিজের কেরিয়ারের প্রথম ইউএস ওপেনের ট্রফিও জিতে নিলেন এই আমেরিকান। শুধু তাই নয়, প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন গফ।

ম্যাচের শুরুটা অবশ্য একদম ভালো হয়নি কোকোর জন্য। নিজের আধিপত্য দেখিয়ে মাত্র ৪০ মিনিটে প্রথম সেটে এগিয়ে যান বিশ্বের এক নম্বর সাবালেঙ্কা। ফলে প্রথম সেটে হেরে বেশ চাপে পড়ে যান কোকো। তবে দ্বিতীয় সেটে ক‍ামব‍্যাক করেন তিনি। দ্বিতীয় সেটে গফকে আর দ্বিতীয় সেটে আর তাঁকে থামাতে পারেননি সাবালেঙ্কা। ৬-৩ জিতে সমতা ফেরান আমেরিকার কিশোরী। তৃতীয় সেটের প্রথম গেমেই সাবালেঙ্কার সার্ভিস ভেঙে এগিয়ে যান গফ। যত সময় গড়াচ্ছিল তত ডানা মেলছিলেন তিনি। শেষমেশ তৃতীয় সেট জিতে প্রথম ইউএস চ‍্যাম্পিয়ন গফ।

এই জয়ের পর বাবার কথাই উঠে এল গফের মুখে। তিনি বলেন,” বাবাই প্রথম ব্যক্তি যাঁকে আমি প্রথম দেখেছিলাম। এই প্রথম বাবাকে কাঁদতে দেখলাম। ফরাসি ওপেন ফাইনালে হারের পর বাবা বলেছিল, আমি কাঁদিনি। আজ আমি বাবাকে কাঁদতে দেখেছি। জল দেখেছি মায়ের চোখেও। এই মুহূর্তটা কোনও দিন ভুলতে পারব না।এই মানুষটা আমাকে প্রথম দিন থেকে সমর্থন করেছে। সব সময় সমর্থন করেছে। অনেকে চেষ্টা করেছিলেন, বাবার সঙ্গে আমার দূরত্ব তৈরি করার। তাঁরা বলেছিলেন, বাবার নাকি গ্যালারির বক্সে থাকার দরকার নেই। আমাকে কোচিং করানোর দরকার নেই। তাঁরা আসলে বড্ড কম জানেন। সে জন্যই আজ আমি চ্যাম্পিয়ন হতে পারলাম।”

আরও পড়ুন:আজ পাক ম‍্যাচে ঈশান না রাহুল? কাকে ভরসা করবেন ভারত অধিনায়ক?

 

 

 

 

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...