Friday, April 3, 2026

বাইডেনের কনভয়ের গাড়ি অন্যত্র, নিরাপত্তা ঘিরে হুলুস্থুলু!

Date:

Share post:

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব। নিরাপত্তার খাতিরেই দিল্লির বিভিন্ন নামী-দামি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে তাঁদের। কোনও পাঁচ-তাঁরা বা সাত-তাঁরা হোটেলেই একজনের বেশি রাষ্ট্রপ্রধানকে রাখা হয়নি। বৃহস্পতিবার ভারতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি থাকছিলেনআইটিসি মৌর্য্যে।

কিন্তু প্রোটোকল ভাঙল বাইডেনের কনভয়। মার্কিন প্রেসিডেন্টের যে গাড়িতে করে যাওয়ার কথা ছিল, তা পৌঁছে গেল অন্য হোটেলে। সেই হোটেলে আবার থাকছেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রাউন প্রিন্স! এর জেরে শোরগোল পড়ে যায় নিরাপত্তারক্ষীদের মধ্যে। চাঞ্চল্য ছড়ায় দিল্লির তাজ হোটেলে। আটক করা হয় ওই গাড়ির চালককে।
চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, তিনি জানান,  সকাল সাড়ে ৯টায় বাইডেনের হোটেলে যাওয়ার কথা ছিল। হাতে বেশ কিছুক্ষণ সময় থাকায় তিনি অন্য এক যাত্রীকে গাড়িতে তোলেন। ওই যাত্রী সকাল ৮টার মধ্য়ে তাজ হোটেলে পৌঁছতে চেয়েছিলেন। সেই মতোই যাত্রীকে নিয়ে তাজ হোটেলে যান ওই চালক। জানা গিয়েছে, ওই গাড়ির যাত্রী এক ব্য়বসায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়।
আটক চালক জানান, তিনি প্রোটোকল সম্পর্কে জানতেন না।

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...