Tuesday, June 23, 2026

জি২০ সম্মেলনের শেষদিনেও রাজঘাটে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘ভারত’ তরজা জিইয়ে রাখলেন মোদি

Date:

Share post:

জি২০ সম্মেলনের শীর্ষ বৈঠক পর্বেও ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ বিতর্ক জিইয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের সামনে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েও, ফের দেশের নাম হিসেবে ভারতের ব্যবহার চোখে পড়ে।খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ‘রিপাবলিক অফ ভারতে’র প্রধানমন্ত্রী বলে উল্লেখ করার পাশাপাশি মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানিয়ে ফুল নিবেদন করেন তিনি। সেই পুষ্পস্তবকের উপরও লেখা হয় ‘প্রাইম মিনিস্টার অফ রিপাবলিক অফ ভারত’।অর্থ্যাৎ ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’এর তরজাকে বিশ্বনেতাদের সামনে তুলে দেশের নাম পরিবর্তনের বিতর্ককে আরও উস্কে দিলেন ভারতের প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ভারতের উদ্যোগ, জি২০-তে স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন
রবিবার জি-২০ সম্মেলনের দ্বিতীয় অর্থ্যাৎ শেষ দিন। এদিন সকালে রাজঘাটে উপস্থিত হন সদস্য দেশের রাষ্ট্রনেতারা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বাকিরাও এক এক করে পৌঁছন রাজঘাটে। সেখানে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাতে পুষ্প নিবেদেন করেন তাঁরা।
এদিন রাজঘাটে উপস্থিত ছিলেন খোদ মোদিও। সকলকে এক এক করে স্বাগত জানান তিনি। গলায় উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান। এর পর সারিবদ্ধ ভাবে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাতে এগিয়ে যান। সেখানে এক এক করে পুষ্প নিবেদন করেন সকলে। পুষ্পস্তবকের উপর রাষ্ট্রনেতা, দেশের নামের উল্লেখ ছিল। আর সেখানেই মোদির নিবেদন করা পুষ্পস্তবকটি নজর কাড়ে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...