Saturday, June 27, 2026

রোগী পরিষেবার ক্ষেত্রে আরও উন্নতি রাজ্যের, ২৪টি হাসপাতালে বিনামূল্যে ডায়া.লিসিস

Date:

Share post:

রাজ্য সরকারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান রোগীরা। কোনও কোনও ক্ষেত্রে পরিষেব মেলে অতি সামান্য অর্থের বিনিময়। এবার রাজ্যের (State) আরও ২৪টি হাসপাতালে বিনা মহকুমা বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হচ্ছে।

বর্তমানে ৭টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরকারি উদ্যোগে বিনামূল্যের ডায়ালিসিস (Dialysis) পরিষেবা দেওয়া হয়। এছাড়া আরও ৪৫টি সরকারি হাসপাতালে PPP মডেলে এই পরিষেবা দেওয়া হয়ে থাকে। নতুন হাসপাতালগুলি যুক্ত হলে রাজ্যের (State) ডায়ালিসিস কর্মসূচিতে যুক্ত হাসপাতালের সংখ্যা বেড়ে হবে ৭৬। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সল্টলেক মহকুমা হাসপাতালের আউটডোর ভবনের তিনতলায় পাঁচ শয্যাবিশিষ্ট ডায়ালিসিস ইউনিট গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে তা বাড়িয়ে ১০ বেডের করার পরিকল্পনাও রয়েছে। চলতি বছরেই পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য দফতর। বিধাননগর ছাড়া আরও ২৩টি জায়গায় চালু হবে নিখরচায় ডায়ালিসিস পরিষেবা। প্রস্তাবিত নতুন ২৪টি হাসপাতালের বেশিরভাগই  মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল। মূলত আরও বেশি মানুষকে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ।

আরও পড়ুন:ফের কলকাতায় উদ্ধার মা.দক! STF-র জালে ৭, টাকার অঙ্ক চমকে দেওয়ার মতো

যে হাসপাতালগুলির এই পরিষেবা শুরু হচ্ছে সেগুলি হল, কালনা, ফালাকাটা, টিএল জয়সওয়াল, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, নন্দীগ্রাম, ঘাটাল, খড়্গপুর, দিনহাটা,চাঁচল, সল্টলেক, হলদিয়া, ডোমকল, জঙ্গিপুর, শ্রীরামপুর, কালিম্পং, বনগাঁ, রঘুনাথপুর, ইসলামপুর, তেহট্ট, কান্দি, নয়াগ্রাম, বড়জোড়া ও কাকদ্বীপ।

 

 

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...