Friday, April 3, 2026

৩ দিনে ৩০০ কোটির ঘরে ‘জওয়ান’! বিশ্বজুড়ে শুধুই শাহরুখ সুনামি

Date:

Share post:

 

বলিউড বাদশাকে (Shahrukh Khan) নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে। ততই তিনি দাপট দেখিয়েছেন। মুখে নয় কাজে প্রমাণ করেছেন যে শিল্প দিয়েই প্রতিবাদ করা যায়। যেভাবে ভারতের জ্বলন্ত ইস্যুকে বড়পর্দায় এত সাবলীল ভাবে তুলে ধরেছেন, রাজনীতির রঙ না দেখে সেন্সরের থেকে সিনেমাকে পাশ করিয়েছেন- তাতে সমালোচকরাও বলছেন এটা করতে ‘ ধক’ লাগে। এতদিনে ‘ জওয়ান’ (Jawan)না দেখা মানুষের সংখ্যাটা যে অত্যন্ত কম তা প্রমাণিত হয়েছে। এবার বক্স অফিস জানালো ভারতীয় বিনোদন জগতের (Indian Entertainment Industry)সর্বকালের রেকর্ড গড়ে ৩ দিনে ৩০০ কোটির ক্লাবে শাহরুখ খানের ‘ জওয়ান’ (Jawan)।

সিনেমা মুক্তির আগে থেকেই উন্মাদনা বুঝিয়ে দিয়েছিল যে এই ছবি ইতিহাস তৈরি করবে। তাই হল। বুড়ো হাড়ের ভেল্কি দেখল ভারত সহ বিশ্ব। প্রথমদিন ভারতে এই ছবির মোট কালেকশন ছিল ৭৫ কোটি টাকা। ইতিহাস তৈরি করে সারা বিশ্বজুড়ে এটাই প্রথম হিন্দি ছবি যা ওপেনিং ডে-তে ব্যবসা করে ১২৯ কোটি টাকা। দ্বিতীয় দিনেই সারা বিশ্ব জুড়ে এই ছবি জায়গা করে নেয় ২০০ কোটির ক্লাবে। গতকাল অর্থাৎ শনিবার তৃতীয় দিনে ৩০০ কোটির গন্ডি ছাড়াল অ্যাটলির ‘জওয়ান’। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানাচ্ছেন বিশ্বজুড়ে এযাবৎ জওয়ানের আয় হয়েছে প্রায় ৩৫০ কোটি। সারা ভারতে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় এই ছবির কালেকশন ২০২.৭৩ কোটি টাকা। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে বিনোদন জগত। ‘পাঠান’ রেকর্ড গড়েছিল, ‘ জওয়ান’ ভেঙেছে আর গড়েছে নতুন ইতিহাস। কোথায় গিয়ে থামবে সে উত্তর কারোর জানা নেই। এটাই শাহরুখ ম্যাজিক, বলছেন ফ্যানেরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...