Friday, April 3, 2026

কোথায় চিঠি? আনন্দ বোসের পাঠানো ‘পত্রবো.মা’র হদিস নেই নবান্নে!   

Date:

Share post:

মধ্যরাতে দুখানা চিঠি পাঠিয়ে যতই সাসপেন্স তৈরির চেষ্টা করুন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) সেই চিঠি কিন্তু নবান্নে (Navanna) পৌঁছয়নি। নবান্নের এক উচ্চপদস্থ আধিকারিক সূত্রের খবর, শনিবার মধ্যরাতে রাজভবন থেকে মুখ বন্ধ খামে কোনও চিঠি আসেনি। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে রাজ্যপাল চিঠিটা পাঠালেন কোথায়? কেউ কেউ আবার টিপ্পনি কেটে বলছেন, রাজভবনের মাধ্যমে চিঠি না পাঠিয়ে কি রাজ্যপাল ভারতীয় ডাক বিভাগের উপর ভরসা রেখেছেন!

সারাদিনের সাসপেন্স শনিবার মধ্যরাতে দুখানা চিঠি পাঠিয়ে রহস্য জিইয়ে রাখেন আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর ছিল, রাত ১১টা ৪২ মিনিট নাগাদ দুটি চিঠি কেন্দ্রীয় সরকার এবং নবান্নে (Navanna) তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কাছে পাঠিয়েছেন রাজ্যপাল। মুখবন্ধ খামে পাঠানো সেই চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবশ্য কিছুই জানায়নি রাজভবন (Rajbhaban)। দিল্লিতে পাঠানো চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পরেই নবান্ন সূত্রে জানানো হয়েছে, কোনও চিঠি আসেনি।

আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরকে ফাঁসাতে গিয়ে কোন্নগরে শ্রীঘরে প্রৌঢ়

মধ্যরাতে বড় কোনও পদক্ষেপ করতে পারেন- শনিবার রাজ্যপাল বোসের এই হুঁশিয়ারির পরেই রাজ্যজুড়ে বিপুল তোলপাড় হয়। এর জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) রীতিমতো “ভ্যাম্পায়ার’ লিখে টুইট করেন- যা নিয়ে রাজ্য রাজনীতি সারাদিনই ছিল সরগরম। মধ্যরাতের হুঁশিয়ারি দিয়ে গোটা রাজ্যকে সাসপেন্সে রেখেছিলেন রাজ্যপাল। এরপর শনিবার রাজভবনের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকার ও নবান্নের কাছে কোনও বার্তা পাঠিয়েছেন রাজ্যপাল। মুখবন্ধ খামে দুটি চিঠি গিয়েছে। তবে, তাতে কী লেখা রয়েছে তা স্পষ্ট হয়নি। অর্থাৎ সারাদিন যে রহস্য ছড়িয়ে রেখেছিলেন রাজ্যপাল সেটাই জিইয়ে রাখেন শনিবার মধ্যরাতেও। কিন্তু সেই চিঠি পায়নি নবান্ন। রহস্য়ের পত্রবোমা নিয়েই এখন দোলাচল।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...