Saturday, April 4, 2026

ছুটির দিনে পুজোর বাজারে গিয়ে ভিজতে হবে না তো বৃষ্টিতে?

Date:

Share post:

আর মাত্র কটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শুরু হয়ে গেছে পুজোর বাজার। কিন্তু উইকএন্ডে বৃষ্টির জেরে ভেস্তে যাচ্ছে পুজোর শপিং? তবে আজ, রবিবার নির্বিঘ্নে যেতে পারেন পজোর কেনাকাটা করতে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ আজ পাক ম‍্যাচে ঈশান না রাহুল? কাকে ভরসা করবেন ভারত অধিনায়ক?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণের অন্যান্য জেলাগুলির মতো কলকাতাও খটখটে শুকনো থাকবে। তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে পুজোর শপিংয়ে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে।তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের জেরে ভিজবে দক্ষিণের জেলাগুলি।
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই। তবে বুধবার বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই ঘূর্ণাবর্তের অভিমুখ ওড়িশার দিকে। তবে এর প্রভাবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
রবিবার কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...