Thursday, June 25, 2026

অসুস্থ ধর্মেন্দ্র, বাবাকে নিয়ে মার্কিন মুলুকে ছুটলেন সানি

Date:

Share post:

গদর ২-এর সাফল্যের মাঝেই হঠাৎ বলিউডে দুঃসংবাদ। অসুস্থ হয়ে পড়েছেন ধর্মেন্দ্র। ৮৭ বছর বয়সী অভিনেতার চিকিৎসার জন্যই আমেরিকা গেলেন জ্যেষ্ঠ পুত্র সানি দেওল। আগামী ২০ দিন সেখানেই থাকবেন সানি ও ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। চিকিৎসার জন্য বাবাকে আমেরিকা নিয়ে যাওয়াই শ্রেয় মনে করেছেন তিনি। চিন্তার তেমন কোন কারণ নেই বলেই পরিবার সূত্রে খবর।

উল্লেখ্য, এই বয়সেও ধর্মেন্দ্র কাজ থেকে বিরতি নেননি। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা গিয়েছে তাঁকে। রণবীর সিং-এর ঠাকুরদার চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। শুধু তাই নয়, করণ জোহরের এই ছবি বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পার করেছে। গত মাসেই এক সাক্ষাৎকারে দুঃখপ্রকাশ করেই ধর্মেন্দ্র জানান, ‘‘জানেন আমি কোনও অ্যাওয়ার্ড পাইনি, এমনকি সত্যকাম ছবির জন্যও নয়’। বলা যায় জীবনের শেষে এসে একপ্রকার ক্ষোভ থেকেই গিয়েছে বলিউডের প্রতি। তবে আপাতত প্রবীণ অভিনেতার সুস্থতা কামনা করছেন ফ্যানেরা।

আরও পড়ুন- ছাত্রমৃ.ত্যুর জের! পড়ুয়াদের কাউন্সেলিং করানোর উদ্যোগ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...