Saturday, April 4, 2026

রাজ্য মন্ত্রিসভায় রদবদল: পর্যটনে বাবুলের জায়গায় ইন্দ্রনীল, দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয়-প্রদীপের

Date:

Share post:

অবশেষে রাজ্য মন্ত্রিসভায় রদবদল। জল্পনা মতোই পর্যটন হাতছাড়া বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। সেই দফতর ফের গেল ইন্দ্রনীল সেনের (Indranil Sen) হাতে। এখন তিনি রাজ্য পর্যটন (Tourism) নিগমের চেয়ারম্যান। এর পাশাপাশি দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallik), প্রদীপ মজুমদারের (Pradip Majumder)। সোমবার, নবান্নে সাংবাগিক প্রসঙ্গে এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: হাতেকলমে ডাকাতির ‘প্রশিক্ষণ’! ‘সাকসেসফুল অপারেশন’র আগে হয় পরীক্ষাও! গল্প নয় সত্যি

রাজ্যপাল সি ভি আনন্দ বোস রবিবার রাতে এই সংক্রান্ত ফাইলে সই করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বন দফতরের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অরূপ রায়ের হাতছাড়া সমবায় দফতর। এবার থেকে পঞ্চায়েতের সঙ্গে সমবায়ের দায়িত্ব সামলাবেন প্রদীপ মজুমদার। অরূপ রায়ের দায়িত্বে খাদ্য প্রক্রিয়াকরণ। পর্যটনের (Tourism) বদলে বাবুলের দায়িত্বে তথ্য প্রযুক্তি, অচিরাচরিত শক্তি।

খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী গোলাম রাব্বানিকে পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিদেশ সফরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল! রহস্যের পর্দা ফাঁস মুখ্যমন্ত্রীর

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...