Saturday, April 4, 2026

সুই.সাইড সারভাইভারদের জন্য লাইফলাইন ফাউন্ডেশনের নব উদ্যোগ SOLACE!

Date:

Share post:

জীবন মানে হেরে যাওয়া নয় বরং লড়াই করে ভাল এক আগামীর লক্ষ্যে এগিয়ে যাওয়া। সমস্যা, বাধা জীবনের গতিপথ মন্থর করতে পারে ,কিন্তু তা জীবন স্তব্ধ করে না। তাই আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়। কোন পরিবারের কেউ আত্মঘাতী হলে বা সে চেষ্টা করলে দায়ভার বইতে হয় বাকিদেরও। তখন যেন জীবদ্দশায় চারপাশের পরিস্থিতি নরকের সমতুল্য মনে হয়। এই মানুষগুলোকে মানসিকভাবে ঠিক রাখতে এবং জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সুইসাইড সারভাইভারদের (Suicide Servivors) জন্য লাইফলাইন ফাউন্ডেশনের (Lifeline Foundation) নব উদ্যোগ SOLACE! এই উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে কলকাতার রোটারি সদনে (Rotari Sadan Kolkata) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাইফলাইন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা ১৯৯৬ সাল থেকে আত্মহত্যার প্রতিরোধের জন্য এবং মানসিকভাবে বিধ্বস্ত মানুষের মনোবল বাড়াতে অক্লান্তভাবে কাজ করে চলেছে। সংস্থার তরফে বিশ্বাস করা হয় যে, যাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তাঁরা আসলে জীবন শেষ করতে চান না বরং চান সমস্যার বা যন্ত্রণা থেকে মুক্তি পেতে। সেই কাজটা করতে পারে এক ভাল বন্ধু আর কিছু উপযুক্ত পরামর্শ। সেই কারণে সুইসাইড সারভাইভারদের এবং তাঁদের পরিবারকে নিয়ে একান্তে সাপোর্ট গ্রুপের আয়োজন করছে লাইফ লাইন ফাউন্ডেশন। সংস্থার ডেপুটি ডিরেক্টর মনজিত জানান, কোনো পরিবারের একটা আত্মহত্যার ঘটনা ঘটলে লোকসমাজে মুখ দেখাতে অসহায় বোধ করেন বাড়ির লোকেরা। তাঁদের জন্যই প্রতিমাসের দ্বিতীয় শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সাপোর্ট গ্রুপের কাজ চলে বলে জানান তিনি। যেখানে সাইকোলজিক্যাল কাউন্সিলর থেকে লাইফ লাইনের ভলেন্টিয়ার প্রত্যেকেই উপস্থিত থাকবেন। সংস্থার অফিসিয়াল মেইল আইডিতে নাম নথিভুক্ত করার সুবিধা থাকছে। রোটারি সদনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ জয় রঞ্জন রাম (মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা), লেখিকা ও সাংবাদিক পিউ কুণ্ডু, বিশিষ্ট শিক্ষাবিদমিত্রা সিনহা রায় (অধ্যক্ষ, অ্যাডামস ইন্টি. স্কুল, জিডি বিড়লা শিক্ষা কেন্দ্র), সমাজকর্মী এষা দত্ত, জাতীয় মানবাধিকার কমিশনের তরফে জয়ন্ত এন. চৌধুরী সহ অন্যান্যরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...