Wednesday, June 24, 2026

বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী, মিনি ডার্বির দিন ঘোষণা আইএফএ-র

Date:

Share post:

কলকাতা লিগে মিনি ডার্বির দিন ঘোষণা করল আইএফএ। এদিন প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’ এর হেভিওয়েট ম্যাচের সূচি প্রকাশ করে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ৩টে কল‍্যাণী স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব।

প্রসঙ্গত সবুজ-মেরুন ব্রিগেডকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে হলে শেষ দুই ম্যাচে কমপক্ষে এক পয়েন্ট পেতেই হবে। আর শেষ দুই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ মহামেডান এসসি এবং ডায়মন্ড হারবার এফসি। আর এই দুই দলের বিরুদ্ধে জয় লক্ষ‍্য বাস্তব রায়ের দলের। বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্ট ১০ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে থাকা কালিঘাট মিলন সংঘের পয়েন্ট সংখ্যা ১২ ম্যাচে ২৪। অন্যদিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট সংখ্যা ১১ ম্যাচে ২৮।

এদিকে ফের একবার বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী। এদিন এমনটাই জানান হয় আইএফএ-এর পক্ষ থেকে। এর আগে ২০১৮ সালেও সন্তোষ ট্রফির মঞ্চে বাংলা দলের কোচিং করিয়েছিলেন রঞ্জন চ‍ৌধুরী। চলতি মরশুমে ভবানীপুরের কোচ হিসেবে রয়েছেন তিনি। সোমবার আইএফএ অফিসে রঞ্জনের হাতে দায়িত্ব তুলে দেন সংস্থার সচিব অনির্বাণ দত্ত।

এতদিন সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হত বাছাইয়ের ভিত্তিতে। সেই নিয়মের এবার বদল ঘটছিল। নয়া নিয়মে, বাংলা দলের কোচ হতে গেলে আইএফএ-র কাছে আবেদন করতে হত। আবেদন করেছিলেন রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন:কোহলিতে মুগ্ধ আক্রম, বিরাটকে নিয়ে বিরাট বার্তা প্রাক্তন পাক ক্রিকেটারের

 

 

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...