Friday, June 26, 2026

উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচানোই লক্ষ্য! রাজ্যপালের স্বৈ.রাচারি পদক্ষেপের বিরুদ্ধে ধর্নায় TMCP  

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্য (Vice Chancellor) নিয়োগ নিয়ে চরমে পৌঁছেছে রাজ্য বনাম রাজ্যপাল তরজা। এর মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে সরব তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকে বিদ্যাসাগর উদ্যানের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের ছাত্র পরিষদের সমর্থকরা। এদিন দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত চলে ছাত্র পরিষদের ধর্না কর্মসূচি। রাজ্যপাল (Governor) রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার চক্রান্তের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা চালাচ্ছেন। রাজ্যপালের এমন স্বৈরাচারি পদক্ষেপের বিরুদ্ধেই প্রতিবাদ অবস্থানের প্রথম দিনেই গর্জে উঠল তৃণমূল ছাত্র পরিষদ।

সোমবার থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামনে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। এদিন কলকাতা, বর্ধমান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ে অবস্থানে সামিল হন তৃণমূল ছাত্রপরিষদের নেতা এবং সমর্থকেরা। শিক্ষাঙ্গনে রাজ্যপালের স্বৈরতন্ত্রের প্রতিবাদে গলা মেলান তাঁরা। সকাল সাড়ে দশটায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। ছিলেন তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদার ও রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য সৈকত সিনহা।

উত্তরবঙ্গের মতই কলকাতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনেও অবস্থানে বসেন ছাত্রনেতা-সহ বহু ছাত্রছাত্রী। এই অবস্থান কর্মসূচি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত।

 

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...