Friday, June 26, 2026

অনেক দিনের আমার যে গান: এক সন্ধেয় স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শহরে

Date:

Share post:

মধ্য ৩০ এর সময় থেকে মধ্য ৭০ এর সময়, বাংলা গানের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। এই সময়টা যাই সৃষ্টি হয়েছে প্রায় সবই সোনা। একদিকে যেমন গায়ক-সুরকার, তেমনি গীতিকার। সব কিছুতেই যেন ছিল আকাশ ছোঁয়া সাফল্য। ভক্তিগীতি, ফিল্মের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুলপ্রসাদের গান, দ্বিজেন্দ্রগীতির বাইরেও একটা বিরাট বড় গানের জগতের সূচনা হয়েছিল। ১৯৩৪ সালে গ্রামোফোন কোম্পানি থেকে যে ৭৮ আরপিএম-এর রেকর্ড বের হয়েছিল সেই প্রথম আধুনিক গান।

আজ সময় বদলেছে, কিন্তু স্মৃতি ফিকে হয়নি, সময়ের বহমানতায় স্বর্ণযুগের গান প্রতিদিন নতুন রূপে ধরা দিয়েছে, আমাদের মনকে আবিষ্ট করেছে। গত ৯ সেপ্টেম্বর, ICCR অডিটরিয়ামে স্বর্ণযুগের কিছু কালজয়ী গান সঙ্গে সমকালীন বাংলা কবিতায় এক সেতু বাঁধা হলো, ‘অনেক দিনের আমার যে গান ‘ শীর্ষক অনুষ্ঠানে। গানে সোমদত্তা বন্দ্যোপাধ্যায়, সমিক পাল এবং কবিতায় মৌনীতা চট্টোপাধ্যায়। সোমদত্তার কন্ঠে চলে যেতে যেতে দিন বলে যায়, মায়াবতী মেঘে এলো তন্দ্রা, শমীকের কন্ঠে এত সুর আর এতো গান, শোনো কোনো একদিন, দ্বৈতকন্ঠে গাওয়া ‘কে যেন গো ডেকেছে আমায়, নীড় ছোটো ক্ষতি নেই’ বিশেষভাবে উল্লেখ্য। যন্ত্রসঙ্গীত শিল্পীদের মধ্যে বাঁশিতে সৌম্যজ্যোতি ঘোষ, কী বোর্ডে সঞ্জীব দেব, তবলায় সুভাষ পাল, গীটারে ঋত্বিক মিত্র, আক্টোপ্যাডে লিটু দাস সঙ্গত করেন। সমগ্র অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনায় ছিলেন শ্যাম সরকার।

 

 

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...