Saturday, March 14, 2026

ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন জোকোভিচ, গড়লেন অনন্য নজির

Date:

Share post:

আবারও সেরা নোভাক জোকোভিচ। ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন হলেন জোকার। ফাইনালে তিনি হারালেন ড্যানিল মেদভেদেভকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩। সার্বিয়ার এই ৩৬ বছর বয়সী টেনিস তারকা ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন। ২০২১ সালের ইউএস ওপেনের ফাইনালে রুশ তারকার কাছে হেরে গেলেও রবিবার রাতে কোনও বেগ পেতে হয়নি বিশ্বের একনম্বর টেনিস তারকাকে। স্ট্রেট সেটেই মেদভেদেভকে উড়িয়ে দিলেন তিনি।

আগেই রজার ফেডেরার, রাফায়েল নাদালকে পেছনে ফেলেছেন। এবার পুরুষ, মহিলা নির্বিশেষে সবথেকে বেশি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম জয়ী মার্গারেট কোর্টকে ছুঁলেন জোকোভিচ। পরের বছর তাঁকে ছাপিয়ে টেনিসের ইতিহাসে সর্বকালের সেরা হওয়ার হাতছানি রয়েছে জকোভিচের সামনে।দু’বছর আগে এই আর্থার অ্যাশ স্টেডিয়ামেই ফাইনালে মেদভেদেভের কাছে হারেন। রবিবার রাতে যেন সেই বদলাও নিলেন। প্রথম সেটের শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন। দাঁড়াতেই দেননি মেদভেদেভকে। ৬-৩ এ প্রথম সেট জেতেন। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার চেষ্টা করেন মেদভেদেভ। সেট গড়ায় টাইব্রেকারে। ১ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে দ্বিতীয় সেটও জেতেন জোকার। গ্র্যান্ডস্লামের ইতিহাসে প্রথম দুটো সেট জিতে গেল সার্বিয়ানকে হারানো প্রায় অসম্ভব। এত বছরের কেরিয়ারে প্রথম সেট জেতার পর মাত্র একবার হেরেছেন। সেমিফাইনালে কার্লোস আলকারেজকে হারালেও জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি মেদভেদেভ। তৃতীয় সেটেও রুশ প্রতিপক্ষকে উড়িয়ে দেন জোকার।

এই জয়ের পর জোকোভিচ বলেন,” টেনিসে ইতিহাস গড়ে ভাল লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। যখন আমার সাত বছর বয়স, তখন ভাবতাম বড় হয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হব। উইম্বলডন জিতব। সেটাই ছিল আমার এক মাত্র স্বপ্ন। পরে যদিও অনেক কিছু বুঝতে শিখি। তখন আমার লক্ষ্য পাল্টে যায়। নতুন স্বপ্ন দেখতে শুরু করি। কখনও ভাবিনি এখানে দাঁড়িয়ে ২৪টা গ্র্যান্ডস্ল্যাম জয় নিয়ে কথা বলব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...