Monday, June 8, 2026

রূপান্তরিত নারী হলেন বলিউড অভিনেতা নওয়াজ!

Date:

Share post:

নয়া লুকে প্রকাশ্যে বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। এবার তিনি রূপান্তরিত মহিলা। দিন কয়েক আগেই ‘তালি’ সিনেমায় সুস্মিতা সেনের অভিনয় নজর কেড়েছে অনুরাগীদের। লুক থেকে প্রেজেন্টেশন সবেতেই অনবদ্য লেগেছে প্রাক্তন মিস ইউনিভার্সকে। তবে এবার আরেক ধাপ এগিয়ে গেলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। রক্তমাখা প্রতিশোধের গল্প নিয়ে রূপান্তরিত নারী হিসেবে নজর কাড়লেন অভিনেতা। শুধুই নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় দেখতে চাইলে অজয় শর্মা পরিচালিত ‘ হাড্ডি’ (Haddi) মাস্ট ওয়াচ হবে আপনার জন্য।

Zee5 ওয়েব প্ল্যাটফর্মে এই ছবি দেখার সুযোগ মিলছে। ছবিতে রূপান্তরিত নারী হরিকা ওরফে হাড্ডির চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ। বাড়ি ছাড়ার পর আশ্রয়স্থল হিসেবে কিন্নর সম্প্রদায়ের মধ্যে নিজের জীবন গড়ে তোলেন হাড্ডি। রেবতী আম্মার (ইলা অরুণ) স্নেহে তাঁর বেড়ে ওঠা। ইরফানের (মহম্মদ জিশান আয়ুব) প্রেমে পড়ে তাঁকে বিয়েও করে সে। এরপরই বিপত্তি শুরু। নিশ্চিন্তের আশ্রয় যখন চোখের সামনে ছারখার হয়ে যায় তখন হরিকা হয়ে ওঠে ‘হাড্ডি’। হাসতে হাসতে নৃশংস হত্যা করতে সে অপ্রতিরোধ্য। এই ছবিতে নওয়াজ কাউকে দাঁড়াতেই দেননি। অনুরাগ কাশ্যপ ভিলেন হিসেবে এর আগেও অভিনয় করেছেন এবং বেশ বলিষ্ঠভাবে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পার্শ্বচরিত্র হয়ে বিপিন শর্মা, শ্রীধর দুবে, সহর্ষকুমার শুক্লা, রাজেশ কুমার-রা থাকলেও কেউ যেন কিছুই করে উঠতে পারলেন না। ছবির গল্প একমাত্র প্রাণভ্রমরা। তবুও চিত্রনাট্যের দুর্বলতা ঢাকা গেল না।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...