Friday, June 26, 2026

১২ বছরের প্রতীক্ষা শেষ, ৬ মাসে মাদ্রাসা গ্রুপ ডি-র ফলপ্রকাশের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

শুরু হয়েছিল ২০১০ সালে। আর কবে তা শেষ হবে এতদিন ছিল সকলেরই অজানা। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর একটা দিশা পেলেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। ১২ বছর পরে হতে চলেছে পরীক্ষার ফলপ্রকাশ! মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৬ মাসের মধ্যে পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১০ সালে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ২০১১ সালে লিখিত পরীক্ষা নেওয়া। তার পর ১২ বছর কেটে গেলেও ফলপ্রকাশ হয়নি। সেই মামলাতেই ফলপ্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মাদ্রাসা সার্ভিস কমিশনের নেওয়া গ্রুপ ডি, মূলত অশিক্ষক কর্মচারী নিয়োগের প্রথম পরীক্ষা হয় নভেম্বর ২০১০-এ। এরপর প্রিলিমিনারি উত্তীর্ণ কয়েক লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বসেন ২৭ মার্চ ২০১১-এ। এরপর কবে ও কীভাবে তার ফলপ্রকাশ হবে কারওরই জানা ছিল না। পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫ লক্ষের বেশি। ক্লার্ক, লাইব্রেরিয়ান, সুইপার সহ একাধিক শূন্যপদে নিয়োগ হওয়ার কথা।

বামফ্রন্ট সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হয়। জুনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসাগুলিতে এই নিয়োগ হওয়ার কথা। হাইকোর্টে এর আগে নিয়োগ সংক্রান্ত মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশনের বক্তব্য ছিল, বিপুল পরিমাণ পরীক্ষার্থীর চাপে সময়ে ফল প্রকাশ করা যাচ্ছে না।

 

 

 

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...