Sunday, April 5, 2026

পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়ে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

গতকাল এশিয়া কাপে সুপার ফোরের ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় ব‍্যবধানে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে দলের ব‍্যাটিং থেকে বোলিং। সব ক্ষেত্রেই দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। আর এই জয়ের পর খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রশংসা করলেন দলের সতীর্থদের।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” এই ম্যাচে আমাদের ব্যাটিং বেশ ভাল হয়েছে। প্রথম থেকেই আমরা ভাল ব্যাট করেছি। দু’দিনের কখনও ব্যাটিংয়ের ছন্দ নষ্ট হয়নি আমাদের। রবিবার শুরুর সময়ই আমরা জানতাম এখানকার উইকেট ব্যাট করার জন্য যথেষ্ট ভাল। বৃষ্টির এলে তার সঙ্গে তো মানিয়ে নিতেই হবে। মিডল অর্ডারে আমাদের দু’জন অভিজ্ঞ ব্যাটার রয়েছে। বিরাট কোহলি এবং কে এল রাহুল অনবদ্য ইনিংস খেলল।”

এরপরই রোহিত বলেন,” কোহলি আর রাহুলের জুটিটা অসাধারণ। কোহলি তো এমন ইনিংস খেলেই।  ইনিংসটা একদম বিরাটসুলভ। রাহুলকে দেখে খুব ভাল লাগল। খুব খারাপ একটা চোট সারিয়ে ফিরেছে। টসের মাত্র ৫ মিনিট আগে ওকে খেলার কথা বলেছিলাম। এভাবে মাঠে নেমে এমন পারফরম্যান্স করা সহজ নয়। ওকে আলাদা কৃতিত্ব দিতেই হবে।”

এরপর দলের বোলিং নিয়ে ভারত অধিনায়ক বলেন,” বোলিংয়ের ব্যাপারটাও বলতে হবে। কুলদীপ যাদব অসাধারণ। দুর্দান্ত বোলিং করছে ধারাবাহিক ভাবে। যশপ্রীত বুমরাহও ভাল বল করেছে। দু’দিকেই বল সুইং করাচ্ছে। বছর খানেক ধরে এটা নিয়ে বুমরাহ কঠোর পরিশ্রম করছে। তার মধ্যে বড় চোট পেয়েছে। সুস্থ হয়ে ফিরেছে। এখন ওর বয়স ২৭। কীভাবে ফিরেছে, সবাই দেখতে পাচ্ছেন। ফর্মে থাকলে ওর বোলিং দেখতে সত্যিই দারুণ লাগে।”

আরও পড়ুন:মঙ্গলবার ফের মাঠে নামছে ভারত, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কী বলছে আবহওয়া?

 

 

 

 

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...