Friday, June 26, 2026

পুলিশ অফিসারের বদলিতে বন্ধের মুখে ফ্রি কোচিং সেন্টার! পড়া চালু রাখতে স্মারকলিপি

Date:

Share post:

চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার অন্তর্গত শেওড়াফুলি ফাঁড়ির উদ্যোগে ও বৈদ্যবাটী পুরসভার সহযোগিতায় চলছিল চাকরি পরীক্ষার জন্য ফ্রি কোচিং সেন্টার (Free Coaching Center)। গত বছর নভেম্বর মাসের ৭ তারিখ থেকে শুরু হয় এই কোচিং। আর্থিক দিক থেকে পিছিয়েপড়া ছেলেমেয়েদের নিয়ে শুরু হয় চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। এই চাকরি পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রের নেপথ্যে ছিলেন শেওড়াফুলি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জন দাস। সম্প্রতি চন্দননগর পুলিশ (Police) আধিকারিকদের রদবদল হয়। শেওড়াফুলি ফাঁড়ির অফিসার রঞ্জনকেও বদলি করা হয় চুঁচুড়ায়। আর তাতেই কোচিং সেন্টারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়।

প্রতি রবিবার করে শেওড়াফুলি সুরেন্দ্রনাথ স্কুলে চলত এই চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। বর্তমানে এখন সেখানে ৭০ জন ছাত্রছাত্রী রয়েছে। রঞ্জন দাস তাদের ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। পড়ানোর পাশাপাশি পড়ুয়াদের সব রকম সাহায্য করতেন। কিন্তু সম্প্রতি বদলি হয়ে যান তিনি। আর তার জেরে আতান্তরে পড়েন তরুণ-তরুণীরা।

আরও পড়ুন:BGBS-এর সলতে পাকাতে স্পেন সফরে মুখ্যমন্ত্রী

চন্দননগর পুলিশ (Police) কমিশনারেটের ACP 2 (শ্রীরামপুর)-এর কাছে স্মারকলিপি জমা দিয়ে রঞ্জন দাসকেই কোচিং সেন্টার চালু রাখার অনুমতির দাবি জানানো হয়। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহত বলেন, মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা চাকরির কোচিং নিত। আমি ব্যাক্তিগত ভাবে শিক্ষককের বেতনটা দেখতাম। গোটা ব্যবস্থাটাই রঞ্জন করতেন। এখান থেকে কয়েকজন চাকরিও পেয়েছেন। এখন অফিসার বদলি হয়ে যাওয়ায় সেন্টারটি বন্ধ হয়ে গিয়েছে। বিধায়ক ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলব যাতে কোচিং চলে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন শেওড়াফুলিতে যে অফিসার যাবেন তিনিই কোচিং-য়ের দেখভাল করবেন।

 

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...