Friday, June 26, 2026

১.৩ লক্ষ টাকার শাড়ি বিক্রি করছেন সুদীপা? ট্রো.লিং শুরু নেটদুনিয়ায়

Date:

Share post:

টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) ফের একবার খবরের শিরোনামে। তবে এবার খাবারের জন্য নয়, চরম ভাবে ট্রোলড হতে হল তাঁকে পোশাকের কারণে। আসলে রান্নার সুবাদে বঙ্গ গৃহিণীদের সঙ্গে তাঁর যেন আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। নিজের লোভনীয় আর ব্যতিক্রমী রেসিপি নিয়ে দর্শক দরবারে যখন মাঝেমধ্যেই উপস্থিত হতেন, তখন হেঁসেলে যে হাসি ফুটতো, সে কথা অস্বীকার করার নয়। নিজের রেস্তোঁরা খুলে ছিলেন অভিনেত্রী (Actress)। কিন্তু সেখানে বাঁধে গন্ডগোল। মেনুকার্ডের (Menu Card) ছবি ভাইরাল হতেই দেখা যায় আকাশছোঁয়া দাম। সেই নিয়ে প্রচুর সমালোচনা হয়। তবে এবার সুদীপা শাড়ি বিক্রি নিয়ে বিপাকে।

স্যোশাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝেই নিজের নতুন শাড়ির ব্যবসার সম্ভার সম্পর্কিত তথ্য আপলোড আর আপডেট করেন সুদীপা। সামনেই পুজো, তাই সময় সুযোগ পেলে সব বয়সের মহিলারাই চোখ বুলিয়ে নিচ্ছেন অনলাইন সম্ভারের দিকে। বাদ নেই পুরুষও। এহেন পরিস্থিতিতে সোমবার সুদীপা ক্রেতাদের জন্য নতুন কালেকশন সমাজমাধ্যমে নিয়ে আসেন। তালিকায় থাকা শাড়ির দাম দেখে এবার চোখ কপালে নেটপাড়ার। কোনও শাড়ির দাম ৫০,০০০ চাকা, কোনও শাড়ির দাম আবার ১ লক্ষ ৩০ হাজার! ভাবা যায়? মুহূর্তের মধ্যে কমেন্ট বক্সে একের পর এক কটাক্ষের ঝড় উঠে। চরম ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। কেউ রসিকতা করে লিখলেন, ‘শাড়ির দাম লিখতে গিয়ে উনি না হয় একটা শূন্য বেশি দিয়েই ফেলেছেন। তাই বলে ওঁকে এরকম ভাবে ট্রোল করার কী আছে।’ তো কেউ আবার কটাক্ষের সুরে কমেন্ট করেছেন, ‘এত কম দামি শাড়ি আমরা পরি না। এর থেকে বেশি দামের কিছু থাকলে দেখান।’ অবশ্য অনেকে আবার কীভাবে যোগাযোগ করতে হবে সেই ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন।

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...