Sunday, April 5, 2026

ভারতীয় বায়ুসেনার হাতে এবার বি*ধ্বংসী সি-২৯৫ যু*দ্ধবিমান

Date:

Share post:

সামরিক অস্ত্রে আরও শক্তিশালী হল ভারতীয় জওয়ানরা (Indian Army)। শত্রুদের রাতের ঘুম কেড়ে নিতে এবার ভারতীয় প্রতিরক্ষা বিভাগে (Indian Defence) এল সামরিক পরিবহণ বিমান সি-২৯৫ (C295)। আজই আনুষ্ঠানিক ভাবে স্পেনের (Spain) এই বিমান তুলে দেওয়া হচ্ছে ভারতের হাতে। আজ থেকে বছর দুই আগে ৫৬টি সি-২৯৫ বিমানের জন্য এয়ারবাসের সঙ্গে ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল নয়াদিল্লি। মনে করা হচ্ছে ২৫ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হিন্দোনের বায়ুসেনা ঘাঁটিতে (Airbase) নামবে সি-২৯৫ ব্যাচের প্রথম বিমানটি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এই বিমানে আহত সেনাদের দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হবে। এছাড়া আকাশপথে নজরদারিতেও কাজে আসবে এই বিমান। এমনকী লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LOC) দুর্গম ঘাঁটিগুলিতেও সহজে অস্ত্র এবং রসদ পৌঁছে দিতে সেনা এই বিমানের ব্যবহার করবে বলেই খবর। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর এএন-৩২, অ্যাভ্রো ব্যাচের পরিবহণ বিমান, আই-এল ৭২ , আই-এল ৭৬ এই মুহূর্তে ভারতের কাছে আছে। এবার সেই তালিকায় যুক্ত সি-২৯৫ বিমান।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...