Friday, March 27, 2026

জ*ঙ্গি ও সেনাবাহিনীর গু*লির লড়াইয়ে প্রাণ গেল সেনা সারমেয়র

Date:

Share post:

দেশ বাঁচানোর লড়াইয়ে শহিদ হল সেনা সারমেয়। ভারতীয় জওয়ানদের প্রাণ বাঁচাতে নিজের প্রাণের বলি দিল মধ্যবয়সী চারপেয়ে কেন্ট , বয়স ৬ বছর। কাশ্মীরের (Kashmir)নারলা গ্রামে রাজৌরি এলাকায় জঙ্গি ও সেনাবাহিনীর গুলির লড়াইয়ে প্রাণ হারালো ভারতীয় সেনার ডগ স্কোয়াডের (Dog Squad of Indian Army)সারমেয় কেন্ট। সেনা সূত্রে খবর, সেনাবাহিনী-সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান। গুরুতর জখম হয়েছেন দুই জওয়ান এবং এক পুলিশ কর্মী।

কয়েকদিন আগেই পলাতক জঙ্গিদের সন্ধানে বিশেষ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। জঙ্গিদের খোঁজার জন্য ‘অপারেশন সুজালিগালা’র অংশ নিয়েছিল কেন্ট । গুলির লড়াই চলার সময় কেন্টের হ্যান্ডলার পদে যে জওয়ান ছিলেন তাঁকে বাঁচাতে সে ছুটে যায়। কিন্তু তার শরীরে বুলেট লেগে ঘটনাস্থলেই মারা যায় কেন্ট। তার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা (Indian Army)।

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...