Monday, June 8, 2026

রাজনৈতিক সৌজন্য, অভিষেকের চেয়ার ফাঁকা রেখেই বৈঠকে INDIA

Date:

Share post:

ইডির ডাকে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিকে আজই রাজধানী দিল্লিতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের(Sharad Pawar) বাসভবনে ইন্ডিয়ার(INDIA) সমন্বয় কমিটির প্রথম বৈঠক। যেখানে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডির রাজনৈতিক ষড়যন্ত্রে তিনি হাজিরা দিতে না পারায় এই বৈঠকে বিরল রাজনৈতিক সৌজন্য দেখালো ইন্ডিয়া জোট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তার সৌজন্যে চেয়ার ফাঁকা রেখেই প্রথম বৈঠক করল ইন্ডিয়া জোট। উল্লেখ্য, বিরোধী জোট ইন্ডিয়ার ১৩ সেপ্টেম্বরের বৈঠক আগেই ঠিক করা ছিল আর ঘটনাচক্রে ওই দিনই তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেহেতু জোটের সমন্বয় কমিটিতে তৃণমূল থেকে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন আর অভিষেক আগেই জানিয়েছিলেন ইডির তদন্তে সব রকম সহযোগিতা করবেন, তাই তিনি উপস্থিত থাকতে পারবেন না। তৃণমূলের পক্ষ থেকে এ কথা আগেই জানানো হয়েছিল জোটের নেতৃত্বকেও।

এই অবস্থায় ‘ইন্ডিয়া’র অন্য সদস্য দলগুলি যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে রয়েছে, সেই বার্তা দিয়েছেন শিবসেনার উদ্ধব শিবিরের সংসদ সঞ্জয় রাউত। তিনি বলেছেন, “অভিষেক আজ বৈঠকে থাকতে পারলেন না, কারণ ইডি আর বিজেপি তেমনটা চায়। আজকেই তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। আমরা তাঁর জন্য একটি আসন ফাঁকা রেখে এই বার্তাই দিতে চাইছি যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ‘ইন্ডিয়া’র সদস্যদের উপর অত্যাচার করছে।” সঞ্জয় রাউতের মতই অভিষেকের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন আম আদমি পার্টির সংসদ রাঘব চাড্ডা। তিনি বলেছেন,” অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আসতে পারছেন না কারণ বিজেপির ‘ফ্রন্টাল এজেন্সি’ ইডি তাদের একই দিনে ডেকেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

Related articles

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...