Sunday, June 28, 2026

ইন্ডিয়া নাকি ভারত, তরজার আবহেই নাম বদল করল ব্লু ডার্ট! নয়া নাম কী?

Date:

Share post:

ইন্ডিয়া না ভারত, দেশের নামে কী বদল আনতে চাইছে কেন্দ্রের মোদি সরকার? এ নিয়ে জি২০ শীর্ষ সম্মেলনে একাধিক বিষয় নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে কেন্দ্র। তবে এখনও দেশের নাম ‘ইন্ডিয়া’ বদলে ‘ভারত’ হবে কি না, তা নিয়ে মুখ খোলেনি গেরুয়া শিবির। আগামী ১৭ সেপ্টেম্বর কেন্দ্র সরকারের ডাকা বিশেষ অধিবেশনেই বিষয়টি খোলসা হবে বলে জানা যাচ্ছে। তবে, এই বিতর্কের আবহেই বড় পদক্ষেপ নিল সুপ্রসিদ্ধ নামজাদা লজিস্টিক সংস্থা ব্লু ডাক্ট। কী করল তাঁরা জানেন?

আরও পড়ুনঃ সর্বত্রই লেখা ইন্ডিয়া: সংবিধান উদ্ধৃত করে মোদি সরকারকে তো.প মমতার
বুধবার ব্লু ডার্ট সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়,ব্লু ডার্টের প্রিমিয়াম পরিষেবার নাম ডার্ট প্লাস বদলে করা হবে ভারত ডার্ট।ভারতের চাহিদাপূরণ করার জন্যই এটি সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান হয়েছে।এমনকি সংস্থার তরফে এও জানানো হয়েছে, দীর্ঘসময় ধরে গবেষণার পর এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতিই জি২০ শীর্ষ সম্মেলনের নৈশভোজ্ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে লেখা হয়েছিল ‘ প্রেসিডেন্ট অফ ভারত’। এছাড়াও রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েও যে মাল্যদান করা হয়, সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফুলের স্তবকে লেখা ছিল ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। একের পর এক এধরণের ঘটনার থেকেই দেশের নাম বদলের তরজা শুরু হয়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...