Saturday, June 20, 2026

মোদিকে সংবর্ধনায় ‘ভারত’ হল ‘ইন্ডিয়া’, দেশের নাম নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব

Date:

Share post:

দেশের নাম ‘ভারত’ নাকি ‘ইন্ডিয়া’, বর্তমান পরিস্থিতিতে তা নিয়ে দ্বন্দ্বের অন্ত নেই। জি-২০ সামিটে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র থেকে নরেন্দ্র মোদির নেমপ্লেট সর্বত্র দেশের নাম ‘ভারত’ হিসেবে জ্বলজ্বল করছিল। তবে জি২০’র সাফল্যে বিজেপির তরফে প্রধানমন্ত্রীকে(Prime Minister) সংবর্ধনা দেওয়ার মঞ্চে ভারত মুছে উঠে এল ইন্ডিয়া নাম। শুধু তাই নয়, দলের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতেও ভারতের(Bharat) বদলে বারবার উল্লেখ করা হয় ইন্ডিয়া(India)। নাম বদলের রাজনীতি নিয়ে চলতে থাকা বিতর্ক আপাতত এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

বুধবার বিজেপির তরফে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। জানা যাচ্ছে, মূলত মধ্যপ্রদেশে দলের নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সর্ববারতীয় সভাপতি জে পি নাড্ডা, সাধারন সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ সহ শীর্ষনেতৃত্ব। তবে এদিন চর্চার বিষয় ছিল দেশের নাম। ইন্ডিয়া নাকি ভারত? দল কোন নামের পাশে থাকবে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ জি-২০ সামিটের সর্বত্র ইন্ডিয়ার জায়গায় ভারত নামের উল্লেখ থাকলেও এদিন দলের তরফে সংবর্ধনা সভায় সর্বত্র ইন্ডিয়া উল্লেখ থাকায় বিষয়টি কারও নজর এড়ায়নি। প্রশ্ন উঠেছে, তাহলে কি দল ইন্ডিয়া নামের পাশেই থাকছে?

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...