Wednesday, June 24, 2026

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ভোর থেকেই তারাপীঠে ভক্তদের ঢল

Date:

Share post:

আজ কৌশিকী অমাবস্যা।বৃহস্পতিবার ভোর ৪.৩২ মিনিটে অমাবস্যা লাগার সঙ্গে-সঙ্গেই তারাপীঠে শুরু হয় গিয়েছে মা তারার বিশেষ পুজো। মঙ্গলারতির মাধ্যমে পুজোর সূচনা হয়। সাধক বামাখ্যাপা এই তিথিতেই সিদ্ধিলাভ করেন। কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়।প্রতিবছরই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তের ঢল নামে। আজ সারাদিনব্যাপী তারাপীঠে চলবে পুজো অর্চনা।

আরও পড়ুনঃ‘আমার মা আমার দুর্গা’: মাতৃশক্তিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ অভিনেত্রী ঋতুপর্ণার

পঞ্জিকা অনুসারে,১৪ সেপ্টেম্বর, ২৭ ভাদ্র  কৌশিকী অমাবস্যা।ভোর ৫.৩১ মিনিটে লাগবে অমাবস্যার তিথি। শেষ হবে ১৫ সেপ্টেম্বরে। বিশেষ এই অমাবস্যা তিথিতে মা তারার পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত। তারাপীঠের মহাশ্মশানে আসেন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা। এই দিনে বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয়। বুধবার তারাপীঠে কৌশিকী অমাবস্যার উপলক্ষ্যে ভক্তদের ঢল সামলাতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে রাজ্য পুলিশ। গোটা মন্দির চত্বরে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১ হাজার পুলিশ এবং সতেরশো সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, কথিত আছে তারাপীঠে এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নীচে বসে সাধনা করেন বামদেব। ভক্ত বামদেবকে দেখা দেন তারা মা। সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা।

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...