Wednesday, March 11, 2026

ভিয়েতনামের বহুতলে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! ম.র্মান্তিক পরিণতি ৩ শিশু সহ ৫৬ জনের  

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ড ভিয়েতনামে (Vietnam Fire)। পুলিশ সূত্রে খবর, বুধবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের (Hanoi) একটি বহুতলে আচমকাই আগুন লেগে যায়। দুর্ঘটনার জেরে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৭ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। বিগত ২০ বছরে ভিয়েতনামে এমন ভয়াবহ আগুন ঠিক কবে লেগেছিল তা স্থানীয়রাও ঠিক মনে করতে পারছেন না। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিয়েতনামে এমন অগ্নিকাণ্ডের ঘটনা এই প্রথম। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভিয়েতনাম পুলিশ সূত্রে খবর, হ্যানয়ের ওই বহুতলের পার্কিং লটে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সময় পার্কিং লটে ঠাসা ছিল বাইক। সংবাদ সংস্থা সূত্রে খবর, বহুতলটিতে ঠিক মতো বেরনোর রাস্তা ছিল না। আর সেকারণেই অনেকে সেখান থেকে বেরতে পারেননি। আগুন লাগা সত্ত্বেও অনেকে বেরিয়ে আসতে পারেননি। পাশাপাশি বহুলতলের মধ্যে থেকে আগুনের ফুলকিও বেরিয়ে আসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরই প্রাণ বাঁচাতে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আগুনের গ্রাস থেকে বাঁচতে ছোটদের বহুতল থেকে লাফ মারতে দেখা যায়। কান্নায় ভেঙে পড়েন অন্যান্যরা।

তবে হ্যানয়ের ওই বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলে খবর। পাশাপাশি এমারজেন্সি এক্সিটেও (Emergency Exit) প্রচুরি গাফিলতি ছিল। ইতিমধ্যে ওই বহুতলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ওই বহুতলে প্রায় ১৫০ জন বাসিন্দা থাকেন। বুধবারই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন (Phạm Minh Chính)। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখাও করেন তিনি।

 

 

 

 

 

 

spot_img

Related articles

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...