Tuesday, March 24, 2026

প্রিয় ব্যান্ডের গানের টানে মুর্শিদাবাদ থেকে সিওল! বিপ.দে তিন না.বালিকা

Date:

Share post:

প্রিয় ব্যান্ডের তারকাদের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে দক্ষিণ কোরিয়ার সিওলে পাড়ি দিলেন সপ্তম শ্রেণির তিন ছাত্রী (School Girls from Beldanga)। কিন্তু এই যে কার্যত অসম্ভব। হাওড়ার শালিমার থেকে তাঁদের উদ্ধারও করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে এভাবে দুঃসাহসিক কাজ করতে গিয়ে বড় কোন বিপদের মুখে পড়ছে না তো এই প্রজন্ম?হয়তো নাবালিকারা মাদক বা নারী পাচারের শিকার হয়ে যেতে পারেন, আশঙ্কা করছে পুলিশ।

ব্যান্ড-প্রীতি যে কিছু পড়ুয়ার জীবনে ‘খ্যাপামি’র পর্যায়ে পৌঁছে গিয়েছে সে কথা মানছেন তদন্তকারী অফিসারেরা। দক্ষিণ কোরিয়ারই একটি জনপ্রিয় ব্যান্ড এতটাই জাঁকিয়ে বসেছে এ রাজ্যের ছেলেমেয়েদের মনে যে, তারা বাড়ি থেকে পালিয়ে যেতে চাইছে সিওল – বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও সত্যি ঘটনা। যে তিন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ, তাঁদের তিন জনের ক্ষেত্রেই কয়েকটা বিষয় কমন, যেমন তিন জনের মোবাইলেই ‘প্লে-লিস্ট’ জুড়ে কোরীয় পপ গানের লম্বা তালিকা। এই তিনজনের ঘরে ওই সঙ্গীতশিল্পীদের ছবি। এরা গোলাপি-সাদা-সবুজ চুল, হালকা মেক-আপ, গলায় হার, কানে দুল, হাই-ফ্যাশন্‌ড জুতো পরা একদল মিষ্টি ছেলে, যারা আসলে ‘ব্যাংটন সোনিয়েন্ডন’, সংক্ষেপে ‘BTS’ বলেই পরিচিত। এই শিল্পীদের চোখধাঁধানো প্রযোজনা উঠতি প্রজন্মের ছেলেমেয়েদের মন জয় করে আসছে। কিন্তু এই জনপ্রিয় ব্যান্ড-প্রীতি যে এমন ‘খ্যাপামি’র পর্যায়ে পৌঁছে যাবে, তা বোধহয় কল্পনাও করতে পারেননি তদন্তকারীরা।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...