Sunday, April 5, 2026

হি.ন্দুধর্মের সঙ্গে সম্পর্কিত ‘ঐতিহাসিক’ বস্তুগুলিকে দ্রুত হস্তান্তর! ASI কে নির্দেশ আদালতের

Date:

Share post:

জ্ঞানব্যাপী মসজিদে (Gyanvapi Mosque) হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত যে ঐতিহাসিক বস্তুগুলি পাওয়া গিয়েছে তা দ্রুত আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Archeological Survey of India)  বিশেষজ্ঞ দলকে জেলাশাসকের কাছে হস্তান্তরের নির্দেশ দিল বারাণসী জেলা আদালত (Varanasi District Court)। বৃহস্পতিবার জেলা আদালতের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, জেলাশাসক বা তাঁর মনোনীত কোনও ব্যক্তিকে ওই ঐতিহাসিক বস্তুগুলিকে রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যদি প্রয়োজন হয় পরে সেগুলি আদালতের হাতে তুলে দিতে হবে জেলাশাসককে (District Magistrate)।

বুধবার বারাণসী জেলা আদালত সাফ জানিয়ে দেয়, জ্ঞানবাপীর সমীক্ষাস্থল থেকে এই মামলার সঙ্গে সম্পর্কিত বা হিন্দু ধর্ম ও উপাসনা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত বা ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক যে বস্তু এবং উপকরণগুলি পাওয়া গিয়েছে, তা জেলাশাসকের কাছে হস্তান্তর করা হবে। জেলাশাসক বা তাঁর দ্বারা মনোনীত কোনও আধিকারিককে ওই জিনিসগুলিকে সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালত যখনই চাইবে, তখনই সেগুলি উপস্থাপন করতে হবে। এদিকে আদালতের অনুমোদন পাওয়ার পর বারাণসীর জ্ঞানবাপী মসজিদে গত ৪ অগস্ট থেকে বৈজ্ঞানিক সমীক্ষা চালাচ্ছে এএসআই আধিকারিকরা। আর সেই সমীক্ষা চালিয়েই আদালতকে বেশ কিছু পুরাতাত্ত্বিক নমুনা পাওয়ার কথাও জানিয়েছে এএসআই।

তবে হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের দাবি, বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদটি কোনও প্রাচীন হিন্দু মন্দির প্রাঙ্গনে তৈরি করা হয়েছিল। বারাণসীর কয়েকজন হিন্দু মহিলা সেই মসজিদ প্রাঙ্গনে পূজার দাবি করে মামলা দায়ের করেছিলেন। এলাহাবাদ হাইকোর্টে সেই মামলার বৈধতাকে চ্যালেঞ্জ জানায় মসজিদ কর্তৃপক্ষ। সেই মামলার শুনানির ঠিক আগেই এমন নির্দেশ দিল বারাণসী জেলা আদালত।

 

 

 

 

 

Related articles

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...