Tuesday, June 9, 2026

স্যোশাল মিডিয়ায় ফাঁ.স পরিণীতি ও রাঘবের ওয়েডিং কার্ড! কেমন প্রস্তুতি?

Date:

Share post:

হাতে আর মাত্র ১০ দিন বাকি। তারপরেই বলিউড আর রাজনীতির অফিসিয়াল মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে মরুশহর। গত ১৩ মে ধুমধাম করে আম আদমি পার্টির (AAP) নেতা তথা সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadda) সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে (Udaypur , Rajasthan) গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। এই মুহূর্তে তুঙ্গে বিয়ের তোড়জোড়। আর তার মাঝেই ফাঁস হয়ে গেল ওয়েডিং কার্ড (Wedding Card)। ফ্যানেরা বলছেন, ধবধবে সাদা রঙের নিমন্ত্রণপত্রের প্রতিটি পত্রে রাজকীয়তার ছাপ স্পষ্ট।

২৩ সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-এর (Welcome Lunch) মাধ্যমে দুপুর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। উদয়পুরের তাজ লীলা প্যালেসে (Leela Palace) রাঘব ও পরিণীতির বিয়ের আয়োজন করা হয়েছে। ওয়েডিং কার্ড দেখে মনে করা হচ্ছে যে, বাগদানের মতো বিয়ের জন্যও সাদা বা হালকা প্যাস্টেল শেডের পোশাকই বাছতে চলেছেন রাঘব ও পরিণীতি। শনিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়েলকাম লাঞ্চ। এরপর নব্বইয়ের দশকের আদলে একটি থিম পার্টির আয়োজন করা হয়েছে। সেদিনই পরিণীতির ‘চূড়া সেরিমনি’। ২৪ সেপ্টেম্বর দুপুরে বিয়ে। ‘আ পার্ল হোয়াইট ওয়েডিং’-এর মাধ্যমে চার হাত এক হবে যুগলের। বিয়ের দিনই সন্ধেবেলায় তাজ লীলা প্যালেসে অনুষ্ঠিত হতে চলেছে নবদম্পতির রিসেপশন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...