Friday, June 19, 2026

লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সহ তদন্তে আওতাভুক্তদের সম্পত্তির খতিয়ান চাইল হাইকোর্ট

Date:

Share post:

লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও সহ সব ডিরেক্টরের সম্পত্তির পরিমাণ জানাতে হবে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। সংস্থার সম্পত্তির খতিয়ানও ইডির কাছে চেয়েছে হাইকোর্ট। ২১ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে এই রিপোর্ট।এরই পাশাপাশি বিচারপতি সিনহা জানান, নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে যে সব টলিউডের অভিনেতা এবং অভিনেত্রীর নাম উঠে এসেছে, তা নিয়েও ইডিকে রিপোর্ট দিতে হবে। জানাতে হবে ওই সব অভিনেতার নাম এবং তাঁদের সম্পত্তির বিবরণ।

বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ মামলার শুনানি ছিল আদালতে। এদিন এজলাসে সেই মামলার রিপোর্ট জমা পড়েছে আদালতে। সব নথি দেখে বিচারপতি ইডি-র উদ্দেশে বলেন, “যাঁদের বিরুদ্ধে তদন্ত করছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ কত জানেন? আপনাদের ডকুমেন্টস-এ দেখলাম কিছুই নেই। এটা আমার দরকার।”

এরপরই বিচারপতি ইডি-কে নির্দেশ দিয়েছেন, লিপস অ্যান্ড বাউন্ডস-এর যাঁরা সদস্য, ডিরেক্টর, সিইও সবার সম্পত্তির খতিয়ান দিন। এই তদন্তে সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের সম্পত্তির খতিয়ানও সংগ্রহ করার নির্দেশ দেন বিচারপতি।

 

 

 

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...