Saturday, June 20, 2026

গুরুতর আশিকের চোট, কবে মাঠে ফিরবেন বাগানের এই তারকা ফুটবলার?

Date:

Share post:

হাতে মাত্র কয়েকদিন, তারপরই শুরু ২০২৩-২৪ আইএসএল। আর তার আগেই ধাক্কা মোহনবাগান সুপার জায়েন্ট শিবিরে। সূত্রের খবর চোটের জন্য অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত হয়ে পড়লেন আশিক কুরুনিয়ান। ভারতীয় দলের হয়ে কিংস কাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন আশিক।জানা যাচ্ছে, আশিকের ৪০ শতাংশ এসিএল হয়েছে। সবুজ মেরুন শিবিরের পক্ষ থেকে যা খবর তাতে দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে আশিককে। ফলে আইএসএলের প্রথম পর্বে সম্ভবত মাঠেই নামা হচ্ছে না ভারতীয় দলের এই তারকা ফুটবলারের।

জানা যাচ্ছে, কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচে চোট পান বাগানের তারকা উইঙ্গার। তাঁকে তুলে নামানো হয় রহিম আলিকে। মোহনবাগান কর্তাদের অভিযোগ, আশিকের চোটকে গুরুত্ব দিয়ে দেখাইনি ফেডারেশন। সূত্রের খবর, চোট পাওয়ার পরেও চারদিন ধরে চিকিৎসা হয়নি ভারতীয় দলের এই ডিফেন্ডারের। জাতীয় দলের ফিজিও-র ওপর দারুণ ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়েন্ট।

বুধবার মিডিয়াডেতে এসেও আশিকের এই পরিস্থিতি নিয়ে বেশ ক্ষুব্ধ দেখায় বাগান কোচকে।  তিনি বলেন, “পুরোপুরি চোটের বিষয়ে জানি না। চিকিৎসকের থেকে জানতে হবে চোটের মাত্রা কতটা। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হবে। আমি ভীষণই হতাশ। চূড়ান্ত হতাশ এই চোট নিয়ে। পুরো ঘটনা আমরা পর্যালোচনা করব। স্ক্যান-এর রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করব।”

১৯ সেপ্টেম্বর এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মোহনবাগান। কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। এর পাশাপাশি শুরু হয়ে যাচ্ছে আইএসএল-ও। ২৩ সেপ্টেম্বর আইএসএল-এর প্রথম ম্যাচে বাগানের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি।

মাঝমাঠে আশিককে রেখেই ছক কষেছি‌লেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ডুরান্ড কাপে বেশ নজর কেড়েছিলেন আশিক। কিন্তু ‌মরশুমের শুরুতেই আশিকের মতো ফুটবলারের চোট স্প্যানিশ কোচের পরিকল্পনায় জল ঢেলে দিল। তা বলাই যায়।

আরও পড়ুন:কেন এতদিন ক.রোনার টিকা নেননি জোকোভিচ? অবশেষে নিজেই জানালেন আসল কারণ

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...