Tuesday, June 23, 2026

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই সমুদ্রস্নান! মন্দারমণিতে চ.রম বি.পদে কলকাতার ৫ যুবক

Date:

Share post:

সমুদ্রে স্নান করতে নামাই কাল! পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল (Drowned) কলকাতার (Kolkata) ৫ যুবক। শুক্রবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মন্দারমণির (Mandermani) সমুদ্র সৈকত। পুলিশ সূত্রে খবর, পাঁচ যুবকের মধ্যে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করেছেন। তাঁদের মধ্যে একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে খবর এবং অপর ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অপর দুই যুবকের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁদের খোঁজে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম নাভেদ আখতার (৩০)। এরা সকলেই কলকাতার ধর্মতলার (Dharmatala) আশপাশের এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই পাঁচ পর্যটক কলকাতা থেকে মন্দারমণি ঘুরতে এসেছিলেন। তবে শুক্রবার সকাল থেকেই সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় বারবার প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হয়। কিন্তু সমুদ্রে বেরাতে গিয়ে সমুদ্রস্নান করা যাবে না, তা মানতে আপত্তি জানায় ওই ৫ যুবক। এরপর দুপুরের দিতে প্রশাসনের নজরদারি কমতেই ওই যুবকরা স্নান করতে সমুদ্রে নামেন। তাঁরা প্রত্যেকেই মদ্যপ ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। এরপর আচমকাই স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান ৫ জন। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি তিন জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন জনের মধ্যে ২ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অপর এক জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবারই কলকাতা থেকে মন্দারমণিতে ঘুরতে গিয়েছিলেন ওই যুবকরা। আর শুক্রবারই এমন মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটেছে বিপত্তি। তবে মৃত যুবকদের নাম জানা গেলেও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে দীর্ঘক্ষণ জলের তলায় থাকায় তাঁদের বেঁচে থাকা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

 

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...