Friday, April 3, 2026

বিয়ে বাড়িতে গিয়ে বি*পাকে, ইডির স্ক্যানারে সানি লিওনি!

Date:

Share post:

প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপের মামলায় একাধিকবার তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী সানি লিওনিকে (Sunny Leone)। এবার ইডির (ED) স্ক্যানারে পড়লেন অভিনেত্রী, তাও আবার ২০০ কোটি টাকা বাজেটের বিয়ের অনুষ্ঠানে ‘তারকা অতিথি’ হিসেবে হাজির হয়ে । তিনি ছাড়াও তালিকায় আছেন একাধিক তারকা। মহাদেব অনলাইন বেটিং অ্যাপের (Mahadev Online Betting App) দুর্নীতিতে অভিযুক্তর প্রায় ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন সানি (Sunny Leone)। এবার সেই কারণেই তদন্তকারী অফিসারেরা তাঁকে সন্দেহের তালিকা থেকে বাদ দিচ্ছেন না।

দীর্ঘদিন ধরেই ইডির ব়্যাডারে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ। এই অ্যাপের মালিক ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন। বিয়ের এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একাধিক তারকার মুখ। অতিথি তালিকায় সানি লিওনি, টাইগার শ্রফ, নেহা কক্কর, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেক-এর নামও রয়েছে। ইডি সূত্রে খবর, যেসমস্ত অভিনেতা, গায়করা আমন্ত্রিত ছিলেন, তাঁরা সকলেই মুম্বইয়ের এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোটা টাকার বিনিময়ে মহাদেব অ্যাপ দুর্নীতির মূল অভিযুক্ত সৌরভের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, বিদেশ থেকেও অতিথিরা এসেছিলেন। প্রাইভেট জেটে করে বরযাত্রীদের নাগপুর থেকে দুবাই নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। অন্যদিকে এই সংস্থার বিভিন্ন শাখায় মুম্বই, কলকাতা এবং ভোপালে একযোগে অভিযান চালিয়ে প্রায় ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...