Saturday, June 20, 2026

সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি কলকাতায়! কতদিন চলবে বর্ষণ?

Date:

Share post:

নিম্নচাপের কারণে বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর শুক্রবার ভোর থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও এই নিম্নচাপের প্রভাবে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । তবে, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।

আরও পড়ুনঃবৃষ্টিতে পিছলে গেল বিমানের চাকা, গুরুতর আহ.ত ৮!

হাওয়া অফিস জানিয়েছে, এখন উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় রয়েছে নিম্নচাপ। তার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাও়ড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে।
এদিকে নিম্নচাপের জেরে দীঘায় উত্তাল সমুদ্র।ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে সমুদ্রের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সে কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার সকাল থেকেই কলকাতা এবং আশপাশের জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। তার জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কলকাতায় বৃষ্টির জেরে তৈরি হয়েছে তীব্র যানজট। টানা এভাবে বৃষ্টি চললে বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ।
সকাল থেকেই কলকাতা এবং আশপাশের জেলায় দফায় দফায় বৃষ্টি। তার জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কলকাতার বেশ কিছু রাস্তায় জল জমেছে। তৈরি হয়েছে তীব্র যানজট। শুক্রবার বৃষ্টি হলে একই ভাবে বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...