Friday, April 3, 2026

চতুর্থবার কক্ষপথ পরিবর্তন ! সূর্যের দিকে আরও একধাপ এগিয়ে গেল আদিত্য L1 

Date:

Share post:

চাঁদের পর এবার লক্ষ্য সূর্য (Solar Mission)। চলতি মাসের ২ সেপ্টেম্বর সূর্যের দিকে যাত্রা শুরু করেছিল আদিত্য এল ওয়ান (Aditya L1)। এর আগে ৩, ৫ ও ১০ সেপ্টেম্বর একের পর এক কক্ষপথ পরিবর্তন করে চতুর্থবারের মতো সফলভাবে ইবিএন- ফোর (EBN 4) সম্পন্ন করে নয়া কক্ষপথে প্রবেশ করল ভারতের এই সৌরযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO ) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স (X)’-এ এই তথ্য জানিয়েছে। কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবী থেকে আদিত্য L1-এর সর্বনিম্ন দূরত্ব হয়েছে ২৫৬ কিলোমিটার এবং সর্বোচ্চ দূরত্ব হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৭৩ কিলোমিটার।

ISRO জানিয়েছে যে, কক্ষপথ পরিবর্তনের পরবর্তী প্রক্রিয়াটি আগামী ১৯ সেপ্টেম্বর দুপুর ২টোয় করা হবে। ISRO জানিয়েছে, মরিশাস, বেঙ্গালুরু, SDSC-SHAR এবং পোর্ট ব্লেয়ারে ISRO-এর ‘গ্রাউন্ড স্টেশন’ রয়েছে।সেখান থেকেই মহাকাশযানটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এল ওয়ান বিন্দু পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। গন্তব্যে পৌঁছাতে সৌরযানটির সময় লাগবে প্রায় চার মাস। আদিত্য L1-এ সাতটি পে-লোড পাঠানো হয়েছে, যা সূর্যকে বিশদভাবে পরীক্ষা করবে। এই পেলোডগুলির মধ্যে চারটি সূর্যালোক সম্পর্কে তথ্য প্রেরণ করবে। বাকি তিনটি সূর্যের প্লাজমা এবং চৌম্বকক্ষেত্র পরীক্ষা করবে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...