Thursday, June 25, 2026

এবার রামচরিতমানসকে সায়ানাইডের সঙ্গে তুলনা! বিতর্কে বিহারের শিক্ষামন্ত্রী

Date:

Share post:

হিন্দুধর্ম নিয়ে স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিনের(Udaynidhi Stalin) মন্তব্যকে ঘিরে বিতর্কের মাঝেই নতুন করে আগুনে ঘি ঢাললেন বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর(ChandraSekhar)। হিন্দু শাস্ত্র রামচরিতমানসের সঙ্গে পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে তুলনা করলেন তিনি। এই ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি(BJP)।

ঘটনার সূত্রপাত গত বুধবার। হিন্দি দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর। তিনি বলেন, “যদি ৫৫ রকমের খাবারের ডিশ সাজিয়ে তার মধ্যে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে দেন, তাহলে কি খাবেন? হিন্দু ধর্মেরও একই বক্তব্য। এই একই কারণে রামচরিতমানসের(Ramcharitmanas) বিরোধিতা করি। এবং সারাজীবন করব। এমনকী আরএসএস প্রধান মোহন ভাগবতও এ নিয়ে মুখ খুলেছেন।” এরসঙ্গে আরও একাধিক ব্যক্তির উদাহরণ টেনে মন্ত্রী বলেন, সমাজে জাতপাতের রাজনীতি যতদিন না শেষ হবে, ততদিন এই দেশে জাতি সংরক্ষণের প্রয়োজন পড়বে।

স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রীর মন্তব্যকে ঘিরে বিতর্ক তুমুল আকার ধারণ করেছে। এই ঘটনায় সরাসরি নীতীশ কুমারকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপির মুখপাত্র নীরজ কুমার বলেন, “মন্ত্রী চন্দ্রশেখর প্রতিনিয়ত রামচরিতমানস নিয়ে বিতর্কিত মন্তব্য করে চলেছেন। নীতীশ কুমার কি এসব শুনছেন না? সনাতন ধর্মকে অপমান করছেন তিনিও?” তাঁর এই মন্তব্যের নিন্দা করেছে লোক জনশক্তি পার্টি প্রধান চিরাগ পাসওয়ানও।

Related articles

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...