Thursday, June 25, 2026

দাদু হলেন সব্যসাচী চক্রবর্তী! নতুন সদস্যের আগমন গৌরব-ঋদ্ধিমার জীবনে

Date:

Share post:

বাঙালির অনস্ক্রিন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakroborty) পরিবারে সদস্য সংখ্যা বাড়ল। গৌরব-ঋদ্ধিমার (Gaurab Chakraborty and Ridhima Ghosh) জীবনে নতুন মানুষের আগমন। দাদু হলেন সব্যসাচী। শনিবার পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। খুশিতে আত্মহারা নতুন বাবা গৌরব। মা এবং ছেলে দু’জনেই সুস্থ আছেন বলে চক্রবর্তী পরিবারের তরফে জানানো হয়েছে।

টলিউডের (Tollywood) পরিচিত জুটি গৌরব-ঋদ্ধিমা। ‘রংমিলান্তি’ ছবি থেকে আলাপ আর প্রেমের শুরু, যা গড়ায় সাতপাকের বন্ধনে। দিন কয়েক আগেই অভিনেত্রীর সাধভক্ষণের ছবি প্রকাশ্যে এসেছিল। গৌরব জানিয়েছিলেন তাঁর বাবা সব্যসাচী চক্রবর্তীই যাবতীয় আয়োজন করেছিলেন।পরিবারের সদস্যদের পাশাপাশি তারকা দম্পতির কাছের বন্ধুরাও হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে।সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অপারেশনের ডেট দিয়েছিলেন চিকিৎসক। আজ এল সেই প্রতীক্ষিত সুখবর।

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...