Sunday, April 5, 2026

বাগানের সামনে DHFC, রবিবার ড্র করলেই সুপার সিক্সে সবুজ-মেরুন

Date:

Share post:

কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে অনেক আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। কিন্তু মোহনবাগানের শুধু খাতায় কলমে নিশ্চিত হওয়া বাকি। রবিবার নৈহাটি স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে ডায়মন্ড হারবারের সঙ্গে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত করবে সবুজ-মেরুনের জুনিয়র ব্রিগেড।

‘এ’ গ্রুপ থেকে  সর্বাধিক ২৯ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে মহামেডান স্পোর্টিং। ডায়মন্ড হারবার ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। গ্রুপে তৃতীয় স্থানে থাকা মোহনবাগানকে হারাতে পারলে তারাও ২৯ পয়েন্টে যাবে। তবে তিন গোলের বেশি ব্যবধানে জিততে পারলে তবেই মহামেডানকে পিছনে ফেলে গ্রুপ সেরা হতে পারবে ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন দল আবার সুপার সিক্সে ওঠার লড়াইয়ে সমস্যায় ফেলে দিতে পারে মোহনবাগানকে। যদি ডায়মন্ড হারবার ছ’গোলের ব্যবধানে হারিয়ে দেয় সবুজ-মেরুনকে। সেক্ষেত্রে চতুর্থ স্থানে থাকা কালীঘাট মিলন সঙ্ঘের থেকে গোল পার্থক্যে পিছিয়ে পড়বে মোহনবাগান। যদিও এই সম্ভাবনা বেশ ক্ষীণ।

 

মোহনবাগান অবশ্য মহামেডানের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে পুরো পয়েন্ট হারানোর হতাশা ঝেড়ে ফেলে রবিবাসরীয় দুপুরে নৈহাটি স্টেডিয়ামে নতুন লড়াইয়ে নামছে। অনুর্ধ্ব-২৩ ভারতীয় দলের তিন ফুটবলার আনোয়ার, হামতে এবং সুহেল ভাটকে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে পাবে মোহনবাগান। সঙ্গে সিনিয়র দলের কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লাও রয়েছেন। টাইসন সিং, রোহেন সিংরাও গোল করছেন। মহামেডান ম্যাচে কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি স্টপার আমনদীপ। তিনি এই ম্যাচে ফিরছেন। তবে কার্ড সমস্যায় আর এক ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস খেলতে পারবেন না।

এদিকে মোহনবাগান শিবিরে অস্বস্তি, আগের ম্যাচে কার্ড দেখায় ডায়মন্ড হারবারের বিরুদ্ধে বেঞ্চে বসতে পারবেন না কোচ বাস্তব রায়। তবে সবুজ-মেরুনের ডেভেলপমেন্ট টিমে বাস্তবের সহকারী বিশ্বজিৎ ঘোষাল ও গোলকিপার কোচ অভ্র মণ্ডল দায়িত্ব সামলাবেন। বাস্তবের পরিকল্পনা ও নির্দেশ মেনেই চলবেন তাঁরা। এই নিয়ে এদিন বাস্তব বলেন, ‘‘সাসপেনশনের জন্য আমি এই ম্যাচে বেঞ্চে থাকতে পারব না। তবে আমার সহকারীরা রয়েছে। সমস্যা হবে না। সুহেল, হামতে, আর্শদের এই ম্যাচে আমরা পাব। ডায়মন্ড হারবার যথেষ্ট শক্তিশালী দল। ওরা আমাদের আগে সুপার সিক্সে উঠেছে। আমরা ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই সুপার সিক্সে যেতে চাই। আশা করি, উপভোগ্য ম্যাচ হবে।’’
ডায়মন্ড হারবার শিবিরে কোনও কার্ড বা চোট সমস্যা নেই। তবে অগাস্টের ট্রান্সফার উইন্ডোয় অন্য ক্লাবে নাম লিখিয়েছেন কিবুর দলের চার ফুটবলার জেরেমি, সাইবর, মনোতোষ চাকলাদার ও সৌরভ ভানওয়ালা। নেই শেখ সলমনও। কোচ কিবুর হাতে অবশ্য বিকল্প রয়েছে। স্প্যানিশ কোচ মোহনবাগানকে আই লিগ দিয়েছেন। তাঁর পুরনো ক্লাবের জুনিয়র ব্রিগেডের শক্তি, দুর্বলতা জানেন। বললেন, ‘‘আমরা জানি প্রতিপক্ষ দলের মান। ভারতের সেরা ক্লাব মোহনবাগান। খুব কঠিন ম্যাচ। তবে সুপার সিক্সে বেশি পয়েন্ট নিয়ে যাওয়ার জন্য ম্যাচ থেকে ৩ পয়েন্ট চাই আমাদের।”

আরও পড়ুন:ফাইনালে ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা লঙ্কান শিবিরে

 

 

 

 

 

 

Related articles

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...